KK Birthday: হ্যাপি বার্থডে সুইটহার্ট তোমাকে খুব মিস করছি, কেকে’র জন্মদিনে আবেগঘন পোস্ট স্ত্রী জ্যোতির

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকের আজ ৫৪তম জন্মদিন। আর তাঁর জন্মদিন উপলক্ষে তাঁর স্ত্রী জ্যোতি শেয়ার করলেন এক আবেগঘন ছবি। কয়েকমাস আগে সারা দেশকে কাঁদিয়ে চলে যান তিনি। যারা নব্বইয়ের যুগে জন্মগ্রহণ করেছেন তাদের কাছে কেকে-র জ্ঞান যেন আলাদাই ইমোশন,অনুপ্রেরণা। ভক্তদের মত আজ তাঁর স্ত্রী ও ইনস্টাগ্রামে এক পুরনো ছবি শেয়ার করেন।

আরও পড়ুন: মিষ্টি খাওয়ার নাম করে হাজার হাজার টাকা, অভিযোগ তুললেন চাকরি প্রার্থী মঞ্চ

স্বামীকে হারানোর পর রং তুলিতে ফের তাঁকে জীবন্ত করেছিলেন জ্যোতি! একবার তিনি লিখেছিলেন, ‘ওঁর গানের এই উন্মাদনাকে আমি শুধু একরাশ রঙেই ছুঁতে পারি। একাধিকবার তাঁর রঙ-তুলিতে জীবন্ত হয়েছেন কেকে! সম্প্রতি নিজের হাতে আঁকা কেকের একটি ছবি পোস্ট করে জ্যোতি লিখেছেন, ‘আবার আঁকার চেষ্টা করছি। তোমাকে মিস করছি সুইটহার্ট।’ তাঁর কথা’র মধ্যে দিয়েই প্রকাশ পেয়েছে প্রেমিক তথা স্বামীকে হারানোর কষ্টে ঠিক কতটা খারাপ আছেন তিনি!

হ্যাপি বার্থডে সুইটহার্ট তোমাকে খুব মিস করছি, কেকে জন্মদিনে আবেগঘন পোস্ট স্ত্রী জ্যোতির
হ্যাপি বার্থডে সুইটহার্ট তোমাকে খুব মিস করছি, কেকে’র জন্মদিনে আবেগঘন পোস্ট স্ত্রী জ্যোতির

জ্যোতি যে ছবিটি আজ পোস্ট করেছেন, সেখানে দেখা গিয়েছে বেশ অন্তরঙ্গ অবস্থায় বসে আছেন কেকে ও তাঁর স্ত্রী জ্যোতি। সেই ছবির ক্যাপশনে জ্যোতি লিখলেন, ”হ্যাপি বার্থডে সুইটহার্ট। তোমাকে ভালবাসি, তোমাকে খুব মিস করছি। খুব বেদনাদায়ক এটা।”

‍‍`হম, রহে ইয়া না রহে কাল…‍‍` মঞ্চে গাওয়া এটিই শেষ গান ছিল কেকে‍‍`র। তারপরের ছবিটা এখনও মেনে নিতে পারছে না দেশবাসী। মাত্র ৫৩ বছর বয়সে মৃত্যু হল এই গায়কের। সম্পূর্ণভাবে সুস্থ থাকা সত্ত্বেও এত কম বয়সে চলে যাওয়াটা মেনে নিতে পারছে না কেউই। ১৯৬৮ সালের ২৩ অগষ্ট দিল্লিতে এক মালায়লি পরিবারে জন্মগ্রহণ করেন কেকে

হ্যাপি বার্থডে সুইটহার্ট তোমাকে খুব মিস করছি, কেকে’র জন্মদিনে আবেগঘন পোস্ট স্ত্রী জ্যোতির 

হ্যাপি বার্থডে সুইটহার্ট তোমাকে খুব মিস করছি, কেকে জন্মদিনে আবেগঘন পোস্ট স্ত্রী জ্যোতির
হ্যাপি বার্থডে সুইটহার্ট তোমাকে খুব মিস করছি, কেকে জন্মদিনে আবেগঘন পোস্ট স্ত্রী জ্যোতির

উল্লেখ্য, কেকে-র জন্মদিন এবার সাড়ম্বরে পালিত হল কলকাতায়। উল্টোডাঙা কবিরাজবাগান বারোয়ারি পুজো কমিটি এবং গুরুদাস কলেজ মঙ্গলবার ধুমধাম করে পালন করল শিল্পীর জন্মদিন।এবং কেকে এবার পুজো থিমও বানাচ্ছে উল্টোডাঙা কবিরাজবাগান বারোয়ারি পুজো কমিটি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন