নজরবন্দি ব্যুরোঃ শ্রদ্ধা কাণ্ডে সাংবাদিক বৈঠক করে মুখ খুললেন তাঁর বাবা বিকাশ ওয়ালকার। এতদিন শ্রদ্ধা নারকীয় হত্যাকাণ্ডে এক একটা চাঞ্চল্যকর মোড় নিয়েছে। জেল সূত্রে খবর, মানসিক রোগের চিকিৎসা চলছে আফতাবের। কিন্তু সাংবাদিক বৈঠক থেকে স্পষ্ট দাবি করলেন শ্রদ্ধার বাবা, তাঁর আর্জি,“আফতাবের মতো নৃশংস অপরাধীকে যেন ফাঁসি দেওয়া হয়। যেভাবে টুকরো টুকরো করে মর্মান্তিক ভাবে মারা হয়াছে শ্রদ্ধাকে তাঁর জন্য ফাঁসি একমাত্র উপযুক্ত শাস্তি।“ আদালত যেন কোনরকম ক্ষ্মা না করে আফতাবকে। আরও সঠিক তদন্ত হওয়া প্রয়োজন বলে দাবি করেন।
আরও পড়ুনঃ নবনীতাকে হেনস্থার ঘটনায় গ্রেফতার ৪, অভিযুক্ত পুলিশের বিরুদ্ধেও পদক্ষেপ
১৮ বছর বয়স হলেই সাবালক হওয়া, এবং তারপর স্বাধীনভাবে জীবনযাপন করা নিয়েও প্রশ্ন তোলেন শ্রদ্ধার বাবা বিকাশ ওয়ালকার। ১৮ বছর বয়স হয়াছিল বলেই শ্রদ্ধার স্বাধীনতায় তিনি হস্তক্ষেপ করেননি বলে জানান। তাই শ্রদ্ধা যেদিন বাড়ি ছেড়ে যায় তিনি বাধা দেননি। তিনি আরও বলেন, “আমি বলেছিলাম ছেলেটি আমামদের ধর্মের নয়, ওর সঙ্গে থেকো না। আমার মেয়ে বলল ওর সঙ্গে থাকতে চায়” ।

মোবাইল ডেটিং অ্যাপ মাধ্যমে মুম্বাইয়ে আফতাবের সঙ্গে শ্রদ্ধার দেখা হয়েছিল। পুলিশ তদন্তে সাহায্য করার জন্য আফতাবের অ্যাকাউন্ট থেকে বিশদ জানতে বাম্বলের কাছে চিঠি লিখেছিল। এমনকি শ্রদ্ধার শরীরের অঙ্গ-প্রত্যঙ্গগুলি তার অ্যাপার্টমেন্টে থাকাকালীন এই অ্যাপের মাধ্যমে আফতাব অন্য মহিলা সঙ্গ করেছিল বলে জআনা গেছে।
‘১৮ বছর হলেই সন্তানদের বেলাগাম স্বাধীনতা নয়’, আফতাবের ফাঁসি চেয়ে আর্জি শ্রদ্ধার বাবার

শ্রদ্ধার বাবা জানান, দিল্লি ও ভাসাই পুলিশের তদন্ত এখন পর্যন্ত সঠিক পথেই চলছে। এরপরও ভাসাই থানার নালাসোপাড়া পুলিশ তদন্তে শিথিলতা দেখিয়েছে, তাতে আমি ক্ষুব্ধ। এ কারণে আমার মেয়েকে বাঁচানো যায়নি। এটা আমাকে কিছু প্রমাণ পেতে “সাহায্য করবে,” তিনি বলেন।



