নজরবন্দি ব্যুরোঃ তাঁদের প্রেম ভাঙার গুঞ্জনে যে বাজ পড়েছিল বলিউডে। দীর্ঘদিন ধরে একসঙ্গে রয়েছেন সিদ্ধার্থ মালহোত্র আর কিয়ারা আদবানি (Sidharth Malhotra And Kiara Advani)। কিন্তু কিছুদিন আগেই হঠাৎ খবর রটে যায় তাঁদের প্রেমটা ভেঙে গেছে। ব্রেক-আপ হয়ে গেছে সিদ্ধার্থ কিয়ারার (Bollywood)।
আরও পড়ুনঃ বিশেষ ক্ষেত্রে আর বিনামূল্যে টুইট করা যাবে না, জানালেন টুইটারের নয়া মালিক ইলন মাস্ক


এরপর নানা চাপানউতোর চলতে থাকে বি-টাউনে। অনেকে আবার বলাবলি করছিলেন কিয়ারার (Kiara Advani) আগামীর ছবির হিরো কার্তিক আরিয়ানের সঙ্গে বুঝি সম্পর্ক গড়ে উঠেছে নায়িকার। তাই বুঝি এই বিচ্ছেদ। কিন্তু সব গুজবে জল পড়ল মঙ্গলবার। সলমন খানের বোন অর্পিতার ইদ পার্টিতে একসঙ্গে দেখা গেল বহু চর্চিত এই যুগলকে।

ইদ উপলক্ষে অর্পিতা যে পার্টির আয়োজন করেছিলেন সেখানে মঙ্গলবার হাজির ছিলেন বলিউডের তাবড় তারকা। সিদ্ধার্থ-কিয়ারাকেও দেখা যায় ওই পার্টিতে, একসঙ্গেই প্রবেশ করেন যুগল। যদিও পাপারাজ্জিদের দিকে তাকিয়ে দুজন একসঙ্গে ছবির জন্য পোজ দিয়ে দাঁড়াননি, তবে ছবি তুলতে দিয়েছেন সিদ্ধার্থ।
আর তিনি যখন ছবি তুলছেন তখন তাঁর জন্য কাছেই অপেক্ষা করে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে কিয়ারাকে। দুজনের মধ্যে ভাব যদি নাই থাকত তবে কি এই ফ্রেম তৈরি হত?

সিদ্ধার্থ-কিয়ারাকে একসঙ্গে দেখে খুশি তাঁদের ভক্তরাও। কেউ কেউ লিখছেন, ওঁদের একসঙ্গে দেখতে কত ভাল লাগছে। কেউ আবার বলেছেন এই ছবিটাই তো দেখার জন্য অপেক্ষা করে ছিলাম। অবশেষে অপেক্ষা শেষ হল।
গত কয়েকদিন ধরে সিদ্ধার্থ মালহোত্রার (Sidharth Malhotra) সঙ্গে কিয়ারা আদবানির সম্পর্কে ভাঙন নিয়ে জোর চর্চা চলেছে।
ব্রেক-আপ গুজবের মাঝেই হাতে হাত, ইদ মিলিয়ে দিল সিদ্ধার্থ-কিয়ারাকে

কিয়ারার এক ঘনিষ্ঠ সূত্র নাকি একটি সংবাদমাধ্যমে এও বলেছেন, যে আজকাল মানুষ একে অপরের প্রতি খুব তাড়াতাড়ি বোর হয়ে পড়েন। তারপর থেকে বিচ্ছেদ গুজবের পালে হাওয়া লেগেছিল। যদিও কিয়ারা বা সিদ্ধার্থ কেউই এই গুজব নিয়ে মুখ খোলেননি। নিজেদের সম্পর্ক নিয়েও অফিসিয়ালি কখনও কিছু বলেননি তাঁরা।









