নজরবন্দি ব্যুরোঃ এখন থেকে বিশেষ বিশেষ ক্ষেত্রে আর বিনামূল্যে টুইট করা যাবে না। সরকার, সরকার অধিকৃত সংস্থা এবং বাণিজ্যিক সংস্থার টুইটার হ্যান্ডল ব্যবহারকারীদের কাছে থেকে টাকা নেবে মাইক্রোব্লগিং সংস্থা টুইটার।
আরও পড়ুনঃ মমতা জায়গা না ছাড়ায় তাই এসব করাচ্ছে অভিষেক! বিস্ফোরক মন্তব্য দিলীপের
টাকার অঙ্কের পরিমাণ খুব বেশি হবে না বলেও জানিয়েছে। নয়া মালিক এলন মাস্ক বুধবার টুইট করে জানিয়েছেন, ‘সাধারণ মানুষের জন্য টুইটার সবসময়ই বিনামূল্যে পরিষেবা দেবে। তবে সরকার, সরকার অধিকৃত সংস্থা এবং বাণিজ্যিক সংস্থার ব্যবহারকারীদের টুইটার ব্যবহার করতে সামান্য খরচ বহন করতে হতে পারে।’

উল্লেখ্য, রেকর্ড ৪৪ বিলিয়ন মার্কিন ডলারে টুইটার কেনার চুক্তি করেছেন ইলন মাস্ক। এরপর থেকেই অনেক সংবাদমাধ্যমের রিপোর্টে দাবি করা হচ্ছে যে, সোশ্যাল মিডিয়া জায়ান্ট এই প্রতিষ্ঠানে অনেক বড় পরিবর্তন করতে চলেছেন ইলন মাস্ক।

বিশেষ ক্ষেত্রে আর বিনামূল্যে টুইট করা যাবে না, জানালেন টুইটারের নয়া মালিক ইলন মাস্ক

এমনকি টুইটারের বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পরাগ আগরওয়াল এবং পলিসি হেড বিজয়া গাড্ডেকে কোম্পানি থেকে সরিয়ে দেওয়া হতে পারে বলেও শোনা যাচ্ছে। টুইটার কেনার ঘোষণা দেওয়ার পর ইলন মাস্ক বলেছিলেন, যেকোনো গণতন্ত্রের জন্য বাকস্বাধীনতা খুবই গুরুত্বপূর্ণ। টুইটার হলো একটি ডিজিটাল টাউন স্কয়ার, যেখানে মানবতার ভবিষ্যত নিয়ে আলোচনা করা হয়।



