ফটোশ্যুটের প্রতিশ্রুতি দিয়ে অর্ধনগ্ন ছবি ভাইরাল তরুণীর, বিধাননগরে গ্রেফতার ৩

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: অর্ধনগ্ন ছবি ভাইরাল তরুণীর, অভিযোগ উঠেছে এক মহিলা এবং দুই ব্যক্তির বিরুদ্ধে। শনিবার ওই মডেলের অভিযোগের ভিত্তিতে দুইজনকে গ্রেফতার করেছে বিধাননগর সাইবার থানার পুলিশ।

আরও পড়ুনঃ রাজ কুন্দ্রার পর্ন ছবি তৈরী নিয়ে ছিল মেগা প্ল্যান, উঠে এলো তথ্য

ওই মডেলের অভিযোগ, তাঁকে ফটোশ্যুটের প্রতিশ্রুতি দিয়ে সল্টলেকের একটি স্টুডিয়োয় নিয়ে যান জয়শ্রী মিত্র এবং প্রতাপ ঘোষ। জানা গেছে, দমদমের বাসিন্দা জয়শ্রী মিত্র এবং রানাঘাটের বাসিন্দা প্রতাপ ঘোষ। সেখানে তাঁর অর্ধনগ্ন ছবি তোলা হয়। কিছু দিন পরে ওই দেখা যায়, সেই ছবি বিভিন্ন পর্ন সাইট ও নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ওই মডেলের বক্তব্য, ইচ্ছাকৃত ভাবেই ওই ছবিগুলি বিভিন্ন জায়গায় ছড়ানো হয়েছে। তারপরই শনিবার পুলিশের দ্বারস্থ হন তিনি। তাঁর দাবী, এই ঘটনার তদন্ত শুরু করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। তবে অভিযুক্ত তিন জনের মধ্যে দু’জনকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার তাঁদের বিধাননগর আদালতে তোলা হবে।

ফটোশ্যুটের প্রতিশ্রুতি দিয়ে অর্ধনগ্ন ছবি ভাইরাল তরুণীর, বিধাননগরে গ্রেফতার ৩

অর্ধনগ্ন ছবি ভাইরাল তরুণীর, প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে, অর্ধনগ্ন ছবিগুলি ভাইরাল করার পিছনে বড় কোনও চক্র কাজ করছে। অর্থের জন্যই ওই ধরনের প্রতারণা চালিয়ে যেত তারা। তবে শুধু আর্থিক কারণ নাকি অন্য কোনও উদ্দেশ্যও এমন কাজ তাঁরা চালিয়েছেন, তা নিয়ে তদন্ত চলছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন