Mohun Bagan: কাঁধে নতুন দ্বায়িত্ব, ফের সবুজ-মেরুনে প্রত্যাবর্তন হাবাসের  

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ফের একবার মোহনবাগান ক্লাবে যোগদান করতে চলেছেন আন্তোনিও লোপেজ হাবাস। তবে, এবার কোচের ভূমিকায় নয়। পেলেন নতুন দ্বায়িত্ব। হাবাসকে টেকনিক্যাল ডিরেক্টর অর্থাৎ, ফুটবলের ভাষায় টিডি পদে নিযুক্ত করল সবুজ মেরুন শিবির। আগামী ইন্ডিয়ান সুপার লিগে (ISL) আবারও সাইডলাইনে দেখা যাবে প্রাক্তন কোচকে।

আরও পড়ুন: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ অতীত, এবার অ্যাশেজ জেতাই লক্ষ্য স্মিথের

প্রসঙ্গত, অ্যাথলেটিকো মোহনবাগানের নাম নিয়ে বিতর্কের পর দলের নতুন নাম করা হয়েছে মোহনবাগান সুপার জায়ান্টস। আর সেখানে কোচ হিসেবে নিযুক্ত আছেন জুয়ান ফেরান্দো। হাবাস যোগ দিলেও ফেরান্দোই কোচের ভূমিকায় থাকছেন। তবে, হাবাসকে ফিরিয়ে দলের প্রশিক্ষণ ও পরিকল্পনার ওপর বাড়তি জোর দিতে চাইছে সবুজ মেরুন শিবির, এমনটাই মনে করছে ক্রীড়ামহলের একাংশ। পাশাপাশি, সবুজ-মেরুনের যুব দলকেও নানানভাবে সাহায্য করবেন হাবাস। তাঁর পরামর্শে নতুন যুবারা যাতে ভবিষ্যতে আরও ভালো খেলতে পারে সেই দিকেই গুরুত্ব দিতে চায় মোহনবাগান।

কাঁধে নতুন দ্বায়িত্ব, ফের সবুজ-মেরুনে প্রত্যাবর্তন হাবাসের
ফিরবে পুরনো দিন?

২০২০-২১ মরসুমে এটিকে মোহনবাগানকে আইএসএল জিতিয়েছেন আন্তোনিও লোপেজ হাবাস। গত বছর আবার জুয়ান ফেরান্দোও দলকে এনে দিয়েছেন ট্রফি। ফলে দুই স্প্যানিশ মস্তিষ্ককে একসাথে কাজে লাগিয়ে দলের পারফরম্যান্সকে আরও উন্নত করাই লক্ষ্য ক্লাব কর্তৃপক্ষের। আবার হাবাস থাকায় ফেরান্দো কিছুটা চাপেও থাকবেন।

কাঁধে নতুন দ্বায়িত্ব, ফের সবুজ-মেরুনে প্রত্যাবর্তন হাবাসের
হাবাস মানেই আগ্রাসন

নতুন দ্বায়িত্ব পেয়ে হাবাস জানান, “আমি সম্মানিত যে মোহনবাগান ক্লাব কর্তৃপক্ষ আমাকে আবার কাজের সুযোগ করে দিয়েছে। কলকাতাতেই আমি জীবনের সেরা কোচিং জীবন কাটিয়েছি। কলকাতার ফুটবলপ্রেমী মানুষের কথা আমার পক্ষে ভোলা সম্ভন নয়।“ অন্যদিকে, মোহনবাগান ক্লাবের তরফে বলা হয়েছে, “আমরা শুধু শক্তিশালী দল হিসেবে নিজেদের প্রমাণ করতে চাইনা। আমাদের লক্ষ্য যুবদের আরও ভালোভাবে তৈরী করা। হাবাস টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে যোগ দেবেন। সেই দলটি এখন কলকাতা লিগের প্রস্তুতি নিচ্ছে।“

কাঁধে নতুন দ্বায়িত্ব, ফের সবুজ-মেরুনে প্রত্যাবর্তন হাবাসের

কাঁধে নতুন দ্বায়িত্ব, ফের সবুজ-মেরুনে প্রত্যাবর্তন হাবাসের
চ্যাম্পিয়ন মোহনবাগান দলের কোচ হিসেবে

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত