নজরবন্দি ব্যুরোঃ কয়লা পাচার-কাণ্ডে CBI তলব জ্ঞানবন্ত সিংহকে, আগামী ৪ মে অর্থাৎ মঙ্গলবার তাঁকে নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরা দিতে হবে। রাজ্য পুলিশের ডিজি-কে চিঠি দিয়ে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
আরও পড়ুনঃ পরিস্থিতি সামাল দিতে আজ থেকেই মহানগরে চালু হচ্ছে অক্সিজেন পার্লার
গত কয়েকমাস ধরেই কয়লা এবং গরু পাচারের চক্রীদের ধরতে তৎপর হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একে একে জেরা করছে রাজ্য জুড়ে তালিকায় থাকা লোকজনদের। কয়েকদিন আগেই এই ঘটনায় বাঁকুড়ার আইসি অশোক মিশ্রকে গ্রেপ্তার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কয়লা কান্ডের মূল অভিযুক্ত অনুপ মাঝি নিজেই আত্মসমর্পন করেছেন CBI এর কাছে। বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্রকেও গ্রেফতার করেছে CBI।
কয়লা-কাণ্ডে CBI তলব জ্ঞানবন্ত সিংহকে, হাজিরা দিতে হবে মঙ্গলবার। সূত্রের খবর, জেরায় একাধিক অভিযুক্ত দাবি করেছে, কয়লা পাচারকারীদের সঙ্গে যোগাযোগ ছিল জ্ঞানবন্তের। সেই কারণে আরও বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্যই ডেকে পাঠানো হয়েছে তাঁকে। পাচারকারীদের থেকে তিনি টাকা নিয়েছিলেন কিনা, বা তাদের সঙ্গে কোনও সম্পর্ক ছিল কিনা সেই জেরা এবং সামগ্রিক বিষয় খতিয়ে দেখতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।



