কয়লাপাচার কান্ডে ইডির মুখোমুখি রাজ্যের গোয়েন্দা প্রধান জ্ঞানবন্ত সিংহ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কয়লা পাচার কান্ডে এর আগেও রাজ্যের গোয়েন্দা প্রধান জ্ঞানবন্ত সিংহকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI। ২১ এর ভোটের আগে আগেই কয়লা এবং গরু পাচার কান্ডের তদন্তে অতি সক্রিয় হয়েছিল CBI। মে মাস নাগাদ অভিযোগ উঠেছিল কয়লাপাচারকারী দের সঙ্গে যোগাযোগ ছিল তাঁর, সেই কারণে জেরা করা হয়েছিল জ্ঞানবন্ত সিংহকে।

আরও পড়ুনঃ প্রিয়াঙ্কার হাত ধরে সরাচ্ছেন ডিসিপি, কালীঘাটের ছবি প্রকাশ করলেন BJP প্রার্থী

এই মুহুর্তে রাজ্যের কয়লা পাচার কান্ড নিয়ে তদন্ত করছে ইডি। রাজ্যের নেতা মন্ত্রী এবং অফিসারদের ডেকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন আধিকারিকরা। আগস্টের শেষ দিকেই অভিষেক রুজিরা সহ তলব করা হয়েছিল আইপিএস সেলভা মুরুগান, জ্ঞানবন্ত সিং ও শ্যাম সিংহকে। নির্দেশ দেওয়া হয়েছিল ব্যাক্তিগত অ্যাকাউন্টের ডিটেলস সহ সব তথ্য নিয়ে যাওয়ার জন্য।

কয়লাপাচার কান্ডে ইডির মুখোমুখি রাজ্যের গোয়েন্দা প্রধান জ্ঞানবন্ত সিংহ, ৫ঘন্টার বেশি সময় ধরে চলছে জিজ্ঞাসাবাদ

আজ তিনি হাজির হয়েছিলেন ইডির দপ্তরে। সূত্রের খবর এডিজি আইনশৃঙ্খলা থাকাকালীন কয়লা পাচার রুখতে কী পদক্ষেপ নিয়েছিলেন তিনি তা জানতে চাওয়া হয়েছে। সূত্রের খবর মোতাবেক  ইডি-র সদর দফতরে ৫ ঘণ্টার বেশি সময় ধরে চলছে জিজ্ঞাসাবাদ। উল্লেখ্য কয়লা পাচারকান্ডে হাজিরা এড়িয়েছেন অভিষেক জায়া রুজিরা। অভিষেক হাজিরা দিলেও ফের তলব করা হয়েছিল তাঁকে। তলবে স্থগিতাদেশের জন্য দিল্লি দাদালতে আবেদন করেছিলেন তাঁরা, তবে আদালতের তরফে রক্ষাকবচের আর্জি খারিজ করা হয়েছে দিন কয়েক আগেই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন