11th ফেব্রুয়ারি, 2026 (বুধবার) - 2:42 পূর্বাহ্ন
18 C
Kolkata

সলমন খানের বাড়ির বাইরে আচমকাই গুলিবাজি, প্রাণনাশের আশঙ্কা ভাইজানের?

Salman Khan: ঈদের দিন মুম্বইতে 'গ্যালাক্সি'র ব্যালকনিতে এসে অনুরাগীদের সঙ্গে দেখা করেন। কদিনের মধ্যেই এমন একটি ঘটনা ঘটে গেল, যা রীতিমত আতঙ্ক বাড়িয়ে তুলছে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

রবিবার, ছুটির দিনে সকাল হতেই এক চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকল গোটা মুম্বই শহর। বলিউডের ভাইজান সলমন খানের বাড়ির সামনে আচমকাই চলে গুলি। ইতিমধ্যেই তাঁর বাড়িটিকে ঘিরে ফেলা হয়েছে। কে বা কারা গুলি চালাল, এর পিছনে উদ্দেশ্যে কী ছিল তার তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ। বিগত কয়েক মাসে একাধিকবার প্রাণনাশের হুমকি পেয়েছেন সলমন (Salman Khan), তাই এদিনের ঘটনায় আতঙ্ক বাড়ছে অভিনেতার অনুরাগী মহলে।

সলমন খানের বাড়ির বাইরে আচমকাই গুলিবাজি, প্রাণনাশের আশঙ্কা ভাইজানের?

আরও পড়ুন: তিন মাস ধরে ভোট কখনও শুনেছেন? দীর্ঘমেয়াদি ভোটপ্রক্রিয়া নিয়ে জলপাইগুড়িতে হতাশ মমতা

পুলিশ সূত্রে খবর, এদিন ভোর পাঁচটা নাগাদ এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি সলমন খানের (Salman Khan) বাড়ির অদূরেই গুলিবাজি করেন। কয়েক রাউণ্ড গুলি চলে বলে খবর। এরপরই ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় অভিযুক্ত। গুলির শব্দে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে পাকড়াও করার চেষ্টা চলছে।

সলমন খানের বাড়ির বাইরে আচমকাই গুলিবাজি, প্রাণনাশের আশঙ্কা ভাইজানের?
সলমন খানের বাড়ির বাইরে আচমকাই গুলিবাজি, প্রাণনাশের আশঙ্কা ভাইজানের?

কয়েকদিন আগেই ঈদ ছিল। সেইসময়েও মুম্বইতে নিজের বাড়ি ‘গ্যালাক্সি’র ব্যালকনিতে এসে অনুরাগীদের সঙ্গে দেখা করেন। কদিনের মধ্যেই এমন একটি ঘটনা ঘটে গেল, যা রীতিমত আতঙ্ক বাড়িয়ে তুলছে।

সলমন খানের বাড়ির বাইরে আচমকাই গুলিবাজি, প্রাণনাশের আশঙ্কা ভাইজানের?

সলমন খানের বাড়ির বাইরে আচমকাই গুলিবাজি, প্রাণনাশের আশঙ্কা ভাইজানের?

২০২২ সালে পাঞ্জাবের জনপ্রিয় গায়ক সিধু মুসেওয়ালার (Sidhu Moosewala) হত্যার পরই প্রাণনাশের হুমকি পেতে শুরু করেন সলমন খান। সিধুর হত্যার দায়ভার নেওয়া কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই তালিকা প্রকাশ করে সলমনকে খুনের হুমকি দেয়। তারপরই অভিনেতার নিরাপত্তা বাড়ানো হয়। তাঁকে বুলেটপ্রুফ জ্যাকেট দেওয়া হয়। এসবের মধ্যেই রবিবারের এলোপাথাড়ি গুলি পুলিশ এবং ভাইজানের অনুরাগীদের কপালে চিন্তার ভাঁজ বাড়িয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত

Discover more from Najarbandi | Get Latest Bengali News, Bangla News, বাংলা খবর

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading