বেলাগাম ওমিক্রন, জরুরি পরিষেবা ছাড়া বেসরকারি সব অফিস বন্ধের নির্দেশিকা জারি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দেশজুড়ে বেলাগাম করোনা সংক্রমণের জেরে চিন্তায় বিশেষজ্ঞরা। কিন্তু আক্রান্তের হার এবং হাসপাতালে ভর্তির সংখ্যা অনেকটাই রেহাই দিচ্ছে। দ্বিতীয় ঢেউয়ের মতো হাসপাতালে ভর্তির হাহাকার এখন আর নেই। কিন্তু সেই ছবি দ্রুত বদলাতে পারে। দ্রুত পরিস্থিতি খারাপের দিকে যেতে পারে। দ্রুত বাড়তে পারে হাসপাতালে ভর্তির সংখ্যা।

আরও পড়ুনঃ দ্রুত বাড়তে পারে হাসপাতালে ভর্তির সংখ্যা, সতর্কবার্তা কেন্দ্রের

এমনটাই আশঙ্কা জানিয়ে মঙ্গলবার সমস্ত রাজ্যগুলিকে চিঠি দিল কেন্দ্র। অপর দিকে করোনা বিধিনিষেধে আরও কিছুটা লাগাম টানল দিল্লি ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি বা ডিডিএমএ (DDMA)। মঙ্গলবার একটি নতুন গাইডলাইন প্রকাশ করেছে ডিডিএমএ। সেখানে বলা হয়েছে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত যে সমস্ত অফিস রয়েছে, সেগুলি বাদ দিয়ে আপাতত সমস্ত বেসরকারি অফিস বন্ধ থাকবে।

একই সঙ্গে রেস্তোরাঁ, বার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ ১১ জানুয়ারি থেকেই এই নির্দেশিকা বলবৎ হবে। কারণ দিল্লিতে করোনার সংক্রমণ বাড়তে শুরু করেছে। ওমিক্রনও শক্তি বাড়াচ্ছে রাজধানীতে। বর্তমানে দিল্লিতে কোভিড সংক্রমিত হয়েছেন ১৯ হাজার ১৬৬ জন। মৃত্যু হয়েছে ১৭ জনের।

বেলাগাম ওমিক্রন, জরুরি পরিষেবা ছাড়া বেসরকারি সব অফিস বন্ধের নির্দেশিকা জারি

২৫ শতাংশ হয়েছে পজিটিভিটি রেট। গত বছর ৪ মার্চের পর এই রেট এতটা বেশি হয়েছে। দিল্লিতে এখনও অবধি ১৫,৬৮,৮৯৬ জন করোনা সংক্রমিত হয়েছেন। যদিও এর আগে দিল্লি সরকার জানিয়েছিল, লকডাউনের পথে তারা এখনই হাঁটতে চায় না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন