GST 2.0: জিএসটি কমলেও দাম কমবে না এইসব জিনিসের! ক্রেতারা সুবিধা পাবেন কিভাবে?

নতুন জিএসটি রেট কাটে বিস্কুট, সাবান, টুথপেস্ট সস্তা হলেও চিপস ও ছোট প্যাকেটের দামে পরিবর্তন আসবে না, বাড়বে শুধু পরিমাণ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

জিএসটি সংস্কার (GST Reform) নিয়ে দেশজুড়ে আলোড়ন। মোদী সরকারের নতুন GST 2.0 ঘোষণার পর থেকে ২২ সেপ্টেম্বর থেকে নিত্যপ্রয়োজনীয় বেশ কিছু জিনিসের দাম কমবে। করের হার কমানোর ফলে সাধারণ মানুষ স্বস্তি পাবেন বলে জানাচ্ছে সরকার। কিন্তু এর মধ্যেই উঠে এল নতুন প্রশ্ন—চিপস বা ৫-১০ টাকার বিস্কুট-সাবানের মতো ছোট প্যাকেটগুলির দাম কি কমবে? উত্তর হচ্ছে, না।

নতুন হারে সস্তা হচ্ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র
জিএসটি কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী এবার মাত্র দুই ধরনের কর হার কার্যকর হবে—৫ শতাংশ ও ১৮ শতাংশ। এর ফলে বিস্কুট, সাবান, টুথপেস্টের মতো পণ্যে দাম কিছুটা কমতে চলেছে। অর্থাৎ দৈনন্দিন ব্যবহার্য জিনিসের ঝুড়ি অনেকটাই হালকা হবে।

Shamim Ahamed Ads

GST 2.0: জিএসটি কমলেও দাম কমবে না এইসব জিনিসের! ক্রেতারা সুবিধা পাবেন কিভাবে?

GST 2.0: জিএসটি কমলেও দাম কমবে না এইসব জিনিসের! ক্রেতারা সুবিধা পাবেন কিভাবে?
GST 2.0: জিএসটি কমলেও দাম কমবে না এইসব জিনিসের! ক্রেতারা সুবিধা পাবেন কিভাবে?

তাহলে কেন ৫-১০ টাকার প্যাকেটের দাম কমবে না?
এফএমসিজি কোম্পানিগুলি (FMCG Companies) জানিয়েছে, জনপ্রিয় ছোট প্যাকেটগুলির দাম কমানো সম্ভব নয়। যেমন ৫ টাকার বিস্কুট, ১০ টাকার সাবান বা ২০ টাকার টুথপেস্ট। এর পিছনে রয়েছে ভোক্তাদের অভ্যাস। ভারতীয় ক্রেতারা নির্দিষ্ট এই দামে অভ্যস্ত হয়ে পড়েছেন। হঠাৎ করে দাম ৯ বা ১৮ টাকা হলে তারা বিভ্রান্ত হতে পারেন। এতে বিক্রিতেও প্রভাব পড়তে পারে।

কীভাবে মিলবে GST সুবিধা?
শিল্প বিশেষজ্ঞরা জানাচ্ছেন, দাম না কমিয়ে পণ্যের পরিমাণ বাড়ানো হবে। অর্থাৎ ২০ টাকার বিস্কুটের প্যাকেটে আগের থেকে বেশি বিস্কুট থাকবে। একইভাবে, চিপস বা সাবানের ছোট প্যাকেজেও পরিমাণ বাড়ানো হবে। এভাবেই কোম্পানিগুলি ক্রেতাদের কাছে GST হারের সুবিধা পৌঁছে দেবে

কোম্পানির বক্তব্য কী?
বিকাজি ফুডসের সিএফও ঋষভ জৈন জানিয়েছেন, ‘‘আমরা ছোট প্যাকেটের ওজন বাড়াবো যাতে গ্রাহকরা একই দামে বেশি পরিমাণ পান।’’ অন্যদিকে, ডাবরের সিইও মোহিত মালহোত্রা বলেন, ‘‘কর কমানোর ফলে অবশ্যই গ্রাহকদের সুবিধা দেওয়া হবে এবং এতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা আরও বাড়বে।’’

শেষকথা
স্পষ্ট হচ্ছে, GST 2.0 সংস্কার সাধারণ ক্রেতাদের জন্য ইতিবাচক হলেও ছোট প্যাকেটের দাম অপরিবর্তিত থাকবে। তবে দাম না কমলেও পরিমাণ বাড়বে, ফলে ভোক্তারা একই দামে বেশি মূল্য পাবেন। সরকারের দাবি, এর ফলে সাশ্রয় হবে মধ্যবিত্ত পরিবারের বাজেটে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত