ভোটের দিন কোনও রকম হিংসা বরদাস্ত করা হবে না, নতুন কমিটি গড়ে কড়া পদক্ষেপ রাজ্যপালের!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পঞ্চায়েত ভোটের আগে অপেক্ষার আর মাত্র আটচল্লিশ ঘন্টা। নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের সাথে সাথেই রাজ্যের আনাচে কানাচে ঘটছে একের পর এক হিংসার ঘটনা। ইতিমিধ্যেই মৃত্যু হয়েছে ১৫ জনের। এবার ভোটের দিন হিংসা রুখতে নতুন কমিটি গড়ে কড়া পদক্ষেপ নিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কমিটির নাম ‘পিস অ্যান্ড হারমনি’ অর্থাৎ শান্তি ও সম্প্রীতি রক্ষা কমিটি। রাজ্যপাল সাফ সাফ জানিয়েছেন, ভোটের দিন কোনও রকম হিংসা বরদাস্ত করা হবে না।

আরও পড়ুন: দুই কর্মসূচি, নম্বর এক! এবার ‘সরাসরি মুখ্যমন্ত্রী’-র বিরুদ্ধে আদালতে মামলা ঠুকলেন শুভেন্দু

পঞ্চায়েতে যেখানে যেখানে হিংসার ঘটনা ঘটেছে এবং রাজনৈতিক কারণে প্রাণ হারিয়েছে মানুষ, সেই সব জায়গা পরিদর্শন করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বুধবার রাতেই রাজভবনের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে ‘পিস অ্যান্ড হারমনি’ কমিটির কথা জানানো হয়েছে। এই কমিটির চেয়ারম্যান করা হয়েছে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি শুভ্র কমল মুখোপাধ্যায়কে। ভোটের দিন কোনও অশান্তিমূলক ঘটনা ঘটলে রাজভবনে অভিযোগ জানানো যাবে। সেই অভিযোগের ভিত্তিতে রাজ্যপাল রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলবেন।

ভোটের দিন কোনও রকম হিংসা বরদাস্ত করা হবে না, নতুন কমিটি গড়ে কড়া পদক্ষেপ রাজ্যপালের!

‘পিস অ্যান্ড হারমনি’ কমিটির প্রসঙ্গে রাজ্যপাল সিভি আনন্দ বোস জানিয়েছেন, ‘ভোটের সময় রাজ্যের শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে পিস অ্যান্ড হারমনি কমিটি খোলা হয়েছে রাজভবনে। হিংসার অভিযোগ পেলেই কড়া ব্যবস্থা নেবে সেই কমিটি। ওই কমিটির দায়িত্ব সামলাবেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি শুভ্র কমল মুখোপাধ্যায়। আমি বাংলার মানুষকে আশ্বস্ত করছি, এই ভোটে হিংসাই বলি হবে। হিংসাকে নির্মূল করতে হবে। যারা হিংসা ঘটাচ্ছে, তাদের বিরুদ্ধে সংবিধান এবং আইন মেনে ব্যবস্থা নেওয়া হবে’।

ভোটের দিন কোনও রকম হিংসা বরদাস্ত করা হবে না, নতুন কমিটি গড়ে কড়া পদক্ষেপ রাজ্যপালের!

ভোটের দিন কোনও রকম হিংসা বরদাস্ত করা হবে না, নতুন কমিটি গড়ে কড়া পদক্ষেপ রাজ্যপালের!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত