‘বিজেপির এজেন্ট’ শুনে অপমানিত রাজ্যপাল,আবারও দীর্ঘ চিঠি লিখলেন মুখ্যমন্ত্রীকে!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো:  ‘বিজেপির এজেন্ট’ শুনে অপমানিত রাজ্যপাল, বর্তমান শাসক দলের সঙ্গে রাজ্যপালের সংঘাত লেগেই আছে।আবারও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে  দীর্ঘ চিঠি লিখে নিজের ক্ষোভ উগরে দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তাতে তিনি অধিকাংশটাই অভিযোগ জানিয়েছেন, তৃণমূল তাঁকে ‘বিজেপির এজেন্ট’ বলে বারবার অভিহিত করায় তিনি অত্যন্ত অপমানিত বোধ করেছেন।

আরও পড়ুনঃ করোনা আবহে বাংলায় দুর্গোৎসব বন্ধ রাখার আর্জি নিয়ে জনস্বার্থ মামলা হাইকোর্টে।

এছাড়া রাজ্যপাল জগদীপ ধনকর মণীশ শুক্লা হত্যাকাণ্ড, বেলেঘাটা বিস্ফোরণ-সহ আরও বেশ কয়েকটি বিষয় চিঠিতে উল্লেখ করেছেন। পুলিশের ভূমিকা নিয়েও ফের ক্ষোভ প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিটি নিজের টুইটারে দিয়েছেন রাজ্যপাল।

চিঠির শুরুর প্রথমেই রাজ্যপাল জগদীপ ধনকড় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং প্রশাসনিক কর্তাদের আচরণ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তাঁর মতে, সরাসরি প্রশাসনের সঙ্গে রাজ্যপালের বাক্যবিনিময় অনেক পরিস্থিতিই সহজ করে দেয়। কিন্তু বাংলায় তা হচ্ছে না। উলটে একজন রাজ্যপালকে শাসকদলের নেতা,মন্ত্রীরা একটি বিশেষ রাজনৈতিক দলের ‘এজেন্ট’ বলে বারবার উল্লেখ করছেন, যা আদতে সাংবিধানিক প্রধানের পদ এবং কার্যালয়ের পক্ষে অবমাননাকর। তাঁর আরও অভিযোগ, প্রশাসনই বরং সাংবিধানিক নিয়মনীতির তোয়াক্কা করছে না।

‘বিজেপির এজেন্ট’ শুনে অপমানিত রাজ্যপাল, পাশাপাশি নাগরিকদের সুরক্ষা প্রদানকারী পুলিশ যে এখন শাসকদলের কথায় কাজ করছে, ফের সেই অভিযোগ তুলে তাঁর পরামর্শ, পুলিশকে রাজনৈতিকভাবে নিরপেক্ষ হতে হবে। সেইমতো কাজ করতে হবে। অন্যথায় তা গণতন্ত্রের পক্ষে ক্ষতিকারক হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর