Maharashtra Political Crisis: শিন্ডে শিবিরের বিধায়কদের নিরাপত্তা দেওয়া হোক, ডিজিপিকে চিঠি রাজ্যপালের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবারগুলি। গতকাল থেকেই বারবার নিরাপত্তার দাবি তুলছিলেন শিবসেনার বিক্ষুব্ধ শিবিরের নেতারা। আজ সেই বিধায়কদের পরিবারগুলিকে দ্রুত নিরাপত্তার দাবি মহারাষ্ট্র পুলিশের ডিজিপিকে চিঠি দিলেন রাজ্যপাল ভগত সিং কোশিয়ারি। তাঁর বক্তব্য, শিন্ডে শিবিরের বিধায়কদের নিরাপত্তা দেওয়া হোক। সব মিলিয়ে মহারাষ্ট্র নিয়ে যে নাটকীয় পর্ব শুরু হয়েছে তা কোনও অংশের বলিউড ছবির থেকে কম কিছু নয়।

আরও পড়ুনঃ KKR-এ বাঙালিদের সুযোগ, শাহরুখের সাথে কথা বলুক মুখ্যমন্ত্রী, অনুরোধ খোদ মন্ত্রী মনোজের

শিবসেনা শিবিরে বিক্ষুব্ধদের সংখ্যা যেন ক্রমাগত বেড়েই চলেছে। রবিবার সুরাত হয়ে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দিলেন আরও এক মন্ত্রী উদয় সামান্ত। সেই বিক্ষুব্ধদের জব্দ করতেই খুব শীঘ্রই পদক্ষেপ নিতে চলেছে উদ্ধব ঠাকরে বিভাগ। শিবসেনা সাংসদ অরবিন্দ সাওয়ান্ত জানিয়েছেন, মহারাষ্ট্র জুড়ে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে এর জন্য অসমে থাকা বিধায়করা দায়ি। আগামীকালই ২৬ জন বিধায়কদের সদস্য পদ খারিজের দাবিতে সরব হতে চলেছে শিবসেনা।

শিন্ডে শিবিরের বিধায়কদের নিরাপত্তা দেওয়া হোক, সরব আদিত্য 
শিন্ডে শিবিরের বিধায়কদের নিরাপত্তা দেওয়া হোক, সরব আদিত্য 

তিনি আরও বলেন, একাধিকবার তাঁদেরকে আলোচনার জন্য ডাকা হয়েছে। কিন্তু তাঁদের তরফে কোনও সাড়া মেলেনি। অথচ বিজেপি শাসিত রাজ্যে তাঁরা বৈঠকের জন্য যেতে পারছে। বিধায়কদের এই ব্যবহারের জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সুত্রের খবর, এই বিধায়কদের আটকে দেওয়া গেলেই নিয়ম অনুযায়ী সরকার বদল আটকাতে পারবে শিবসেনা।

উদ্ধব শিবিরের কথায়, গুয়াহাটিতে থাকা ২০ জন শিওবসেনা বিধায়ক তাঁদের সঙ্গে যোগাযোগ রেখেছেন। অন্যদিকে শরদ পাওয়ার আজ দিল্লিতে নেমে জানিয়েছেন, উদ্ধব ঠাকরের সরকার বাঁচাতে বদ্ধপরিকর তাঁরা। আগামীকাল যশবন্ত সিওনহার মনোনয়ন জমা রয়েছে, তাই আজ দিল্লিতে উপস্থিত হয়েছেন তিনি।

শিন্ডে শিবিরের বিধায়কদের নিরাপত্তা দেওয়া হোক, সরব আদিত্য 

শিন্ডে শিবিরের বিধায়কদের নিরাপত্তা দেওয়া হোক, সরব আদিত্য 
শিন্ডে শিবিরের বিধায়কদের নিরাপত্তা দেওয়া হোক, সরব আদিত্য 

তবে এত সহজে জায়গা ছাড়তে নারাজ একনাথ শিন্ডে শিবির। আগামীকাল ডেপুটি স্পিকারের পদ খারিজের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছেন তাঁরা। বিক্ষুব্ধদের উদ্দেশ্যে মন্ত্রী আদিত্য ঠাকরের বার্তা, একনাথ শিন্ডেদের উচিত মুখোমুখি বসে আলোচনা করার। কিন্তু সেটা করতার ক্ষমতা নেই। তাই বিরোধিতা করতে সুরাত যেতে হয়েছে তাঁকে। শিবসেনা কর্মীদের উদ্দেশ্যে উদ্ধব পুত্রের বার্তা, আমাদের উচিত রাস্তায় নামা। বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ গড়ে তোলা। ক্ষমতা থাকলে নির্বাচনে লড়াই করুক। সেখানেই পরাজুওয় নিশ্চিত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর