KKR-এ বাঙালিদের সুযোগ, শাহরুখের সাথে কথা বলুক মুখ্যমন্ত্রী, অনুরোধ খোদ মন্ত্রী মনোজের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কলকাতার দল কেকেআর। অথচ সেই কলকাতা নাইট রাইডার্সে সুযোগ পান না কোনও বাঙালি প্লেয়ার। তাঁরা আইপিএলের অন্যান্য ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলছেন। কিন্তু কলকাতা টিমে বাঙালি প্লেয়ারদের জন্য যেন ‘নো এন্ট্রি’ বোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ দাদার ভূত দর্শন! সেই রাতে ঠিক কি ঘটেছিল ? নিজে মুখে জানালেন সৌরভ

আর এবার সরব হলেন বাংলা দলের আর এক প্লেয়ার মনোজ তিওয়ারি। তাঁর মতে, বাংলার দল হয়েও, বাংলার প্লেয়ারদের না নেওয়ার যে সংস্কৃতিটা কেকেআর-এর রয়েছে, সেটা বদলানো দরকার। মনোজ এই প্রসঙ্গে এক ওয়েবসাইটে বলেছেন,

28 9

‘স্থানীয় ক্রিকেটারদের দেখতেই লোকে মাঠে আসেন। সমর্থকরাও সেটাই চান। নিজের রাজ্যের ক্রিকেটারদের দেখলে সাধারণ মানুষ আরও বেশি সমর্থন করতে এগিয়ে আসবেন। আবেগও বেশি থাকবে। আমি চাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেন কেকেআর-এর মালিক এবং বাংলার দূত শাহরুখ খানের সঙ্গে এই প্রসঙ্গে কথা বলুন।’

KKR-এ বাঙালিদের সুযোগ, শাহরুখের সাথে কথা বলুক মুখ্যমন্ত্রী

উল্লেখ্য কেকেআর এ যাতে বাঙালি ক্রিকেটার নেওয়া হয় সেই নিয়ে কেকেআর কর্তাদের সাথে কথা বলবেন অভিষেক ডালমিয়া। কিছুদিন আগেই তিনি এই কথা জানিয়েছিলেন।

KKR-এ বাঙালিদের সুযোগ, শাহরুখের সাথে কথা বলুক মুখ্যমন্ত্রী

KKR-এ বাঙালিদের সুযোগ, শাহরুখের সাথে কথা বলুক মুখ্যমন্ত্রী, অনুরোধ খোদ মন্ত্রী মনোজের

আর এবার ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারিও এক ধাপ এগিয়ে স্বয়ং মুখ্যমন্ত্রীকে কথা বোলার অনুরোধ জানালেন। এবার দেখার আগামী সিজিনে কেকেআর এ কত জন বাংলার খেলোয়াড় সুযোগ পান।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর