নজরবন্দি ব্যুরো: বর্তমান সমাজে পরিবারের অন্য সদস্যদের মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে ওঠার কথা সামনে উঠে এসেছে একাধিকবার। এই পরিপ্রেক্ষিতে একে ওপরের স্বাধীনতা ভোগ করলেও এবার সেখানেই বাধ সাধতে চলেছে দেশের সরকার। যা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন যে কিভাবে মানুষের ব্যাক্তিগত ক্ষেত্রে হস্তক্ষেপ করতে পারে রাষ্ট্র? তবে এই নিয়ে একধিক মন্তব্য শোনা গিয়েছে শিশুর অধিকার রক্ষাকারী স্বেচ্ছাসেবী সংস্থার তরফ থেকে।
আরও পড়ুনঃ Viral: চাকরি করে ক্লান্ত হয়ে যান মহিলা, তাই প্রেমিককে উপহার সতীন
তবে জানা গিয়েছে, এই সমস্ত বিষয় গুলি নিয়ে পূর্বে কিছু জানানো হলেও এবার এই পরিবারের আত্মীয়দের মধ্যে যৌন সম্পর্ক। কিংবা ভাই-বোন বা বাবা-মেয়ের মধ্যে ‘প্রণয়’ মত সম্পর্ক গুলির উপর কঠোর থেকে কঠোরতর পদক্ষেপ নিতে চলেছে সরকার।

এই প্রসঙ্গে নিজের বিশেষ মতামত ও প্রদান করেন দেশের শিশু সুরক্ষা দফতরের মন্ত্রী। তিনি বলেন, এবার থেকে আত্মীয়দের মধ্যে কোনো রকমের যৌন সম্পর্কের কথা প্রমাণিত হলে, তা সম্পূর্ণ রূপে অপরাধ হিসেবে গন্য হবে। পাশাপাশি একই পরিবারের দুই প্রাপ্তবয়স্ক সদস্যর মধ্যেও এই ধরনের সম্পর্ক দেখা দিলে তা শাস্তিযোগ্য হয়ে উঠবে।
এই প্রসঙ্গ কে স্বাদুবাদ জানিয়েছে গোটা বিশ্ব জুড়ে শিশুদের নিয়ে কাজকরা একাধিক স্বেচ্ছাসেবী সংস্থা। তাদের তরফ থেকে বলা হয় পরিবারের সদস্যদের মধ্যে এ হেন যৌন সম্পর্ককে অতিদ্রুততার সাথে আইনত দিক থেকে বন্ধ করা উচিত। তাদের দাবি, এই ধরনের সম্পর্ক সমাজের অবক্ষয় ডেকে আনে খুব সহজেই। তাই কোনোরকম ভাবেই ভাই-বোন, বাবা-মেয়ে কিংবা একই পরিবারে সদস্যদের মধ্যে যৌন সম্পর্ক গড়ে উঠতে দেওয়া যাবে না।
এবার শারীরিক সম্পর্কেও সরকারি হস্তক্ষেপ, মানুষের ‘ব্যাক্তিগত’ ক্ষেত্রে উঁকি দেবে রাষ্ট্র
অবাক হচ্ছেন? তবে এটাই সত্যি। বর্তমানে এটি আমাদের দেশের ঘটনা না হলেও খুব শীঘ্রই ফ্রান্সে এই সংশোধিত আইন প্রণয়ন হবে। পাশাপাশি সেদেশের মাটিতে এই ধরনের কাজকে গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হবে।



