নজরবন্দি ব্যুরো: জাতীয় শিক্ষানীতি তৈরি হয়েছে শেখার জন্য, শুধু পড়ার জন্য নয়। বললেন প্রধানমন্ত্রী। আজ অর্থাৎ সোমবার রাজ্যপাল, উপাচার্যদের সঙ্গে জাতীয় শিক্ষানীতি নিয়ে এক ভার্চুয়াল বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি এই বৈঠকে জাতীয় শিক্ষানীতি নিয়ে বলেন ,’শিক্ষানীতিতে সরকারের হস্তক্ষেপ যতটা সম্ভব কম হওয়া উচিত। প্রত্যেকের দ্বারা তৈরি এই নীতি।’ তিনি আরো বলেন, ‘জাতীয় শিক্ষানীতি তৈরি হয়েছে শেখার জন্য, শুধুমাত্র পড়ার জন্য নয়।’ দেশের স্বার্থের নয়া জাতীয় শিক্ষা নীতি বলবৎ হওয়া প্রয়োজন।’ এই ভার্চুয়াল বৈঠকে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঃ ভারত কে টিকার তথ্য দিল রাশিয়া। স্পুটনিক ৫ আশার আলো, বলছে দ্য ল্যান্সেট।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য, “দেশের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণের জন্য শিক্ষানীতি ও শিক্ষা ব্যবস্থা জরুরি৷ কেন্দ্র, স্থানীয় প্রশাসন-সহ সবাই শিক্ষা ব্যবস্থার দায়িত্বে রয়েছে৷ কিন্তু এটাও ঠিক, শিক্ষানীতিতে সরকারের নাক গলানো বা বেশি পরিমাণে হস্তক্ষেপ উচিত নয়৷ বিদেশ নীতি, প্রতিরক্ষা নীতি যেমন দেশের, সরকারের নয়, তেমনই শিক্ষানীতিও দেশের জন্যই৷ সবাই এর দায়িত্বে৷
তাই এই নীতি কার্যকর করার জন্য সকলের একসঙ্গে দায়িত্ব নেওয়া উচিত৷”তিনি আরো বলেন, শিক্ষানীতি শুধুমাত্র পড়ার জন্যও তৈরি করা হয়নি। তৈরি হয়েছে শিক্ষার্থীদের শেখার জন্য ও। পড়ুয়াদের চিন্তা শক্তি বৃদ্ধিতে জোর দেওয়া হয়েছে প্রাক্টিক্যালিটি, প্যাশন ও পারফর্মেন্স এর উপর এ। এর ফলে জ্ঞান অর্থনীতিতে পরিণত হবে ভারত একুশ শতকে।এদিন ভার্চুয়াল বৈঠকে প্রধানমন্ত্রী, রাজ্যপাল, রাষ্ট্রপতি ছাড়াও বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রা যোগ দেন।
আরও পড়ুনঃ ব্রাজিল কে টপকে দ্বিতীয় স্থানে ভারত! ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯০,৮০২ জন।
জাতীয় শিক্ষানীতি তৈরি হয়েছে শেখার জন্য, শুধু পড়ার জন্য নয়। প্রধানমন্ত্রী বলেন, “আমরা ভারতকে জ্ঞান অর্থনীতি পরিণত করার কাজ করছি৷ জাতীয় শিক্ষানীতির ফলে বিশ্বের সেরা আন্তর্জাতিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলির ক্যাম্পাস খোলা যাবে ভারতে৷ এটা আমাদের সবার চেষ্টায় সম্ভব৷ যত শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবকরা এই নীতির সঙ্গে যুক্ত হবেন, ততই এর গুরুত্ব সম্পর্কে সবাই আরও অবগত হবেন৷”



