ব্যাপকহারে মূল্য বৃদ্ধির পর ভারতে সস্তা হল সোনা, মূল্যহ্রাস কলকাতাতেও।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ব্যাপকহারে মূল্য বৃদ্ধির পর ভারতে ফের সস্তা হল সোনা, মূল্যহ্রাস কলকাতাতেও। করোনা আবহে দেশজুড়ে হুহু করে সোনার দাম বেড়েছে গত কয়েক মাসে। মাঝে আগস্ট মাসের ১১ তারিখে এক ধাক্কায় কিছুটা দাম কমলেও ফের বাড়তে শুরু করে এই মূল্যবান ধাতুর দাম। গরিব, নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্তের নাগালের বাইরে বেরিয়ে যায় সোনা। কিন্তু সেই মূল্য হ্রাসে লাগাম পড়ল। আজ এক ধাক্কায় বেশ কিছুটা সস্তা হল সোনা। ভারতের সাথে তাল মিলিয়ে দাম কমল কলকাতাতেও।

আরও পড়ুনঃ ফেক ছবি পোস্ট করলেন দিলীপ। ভুয়ো পরম্পরা অব্যাহত বিজেপি-র! #Exclusive

সোনার দামে এই বৃদ্ধি বা পতনের কারণ হিসেবে ডলারের দাম কমা বা বৃদ্ধি ও মার্কিন আর্থিক প্যাকেজের অনিশ্চয়তাকে ব্যাখ্যা করেছেন বিশেষজ্ঞরা। চলতি বছরের ৭ আগস্ট ভারতের বাজারে দাম রেকর্ড ছুঁয়েছিল সোনার দাম। ৭ই আগস্ট ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছিল ৫৬ হাজার ২০০ টাকা। সেই দাম একধাক্কায় কমে যায় সেপ্টেম্বরের শেষের দিকে।

চলতি সেপ্টেম্বর মাসের ১৬ তারিখ সোনার মূল্য দাঁড়ায় ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৫০ হাজার ৯০০ টাকা। পাশাপাশি ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম দাঁড়ায় ৫৩ হাজার ৬০০ টাকা। এরপর ১৭ই সেপ্টেম্বর একধাক্কায় কিছুটা দাম কমলেও তারপর ফের বাড়তে শুরু করে সোনার মূল্য।

ব্যাপকহারে মূল্য বৃদ্ধির পর ভারতে ফের সস্তা হল সোনা, মূল্যহ্রাস কলকাতাতেও। এইভাবে গত কয়েকদিন দাম বাড়তে থাকার পর ফের ২০ সেপ্টেম্বর থেকে থেকে কমতে শুরু করে সোনার দাম। গত ২৮ সেপ্টেম্বর ভারতের বাজারে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ছিল ৪৮ হাজার ২৫০(৮৬০-কলকাতা) টাকা। পাশাপাশি ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের মূল্য ছিল ৪৯ হাজার ২৫০(৫১,৫৬০ কলকাতা) টাকা। কিন্তু অক্টোবর পড়ার সাথে সাথেই ফের বাড়তে থাকে সোনার মূল্য।

মাত্র কয়েকদিনে দাম প্রায় দেড় হাজার টাকা দাম বাড়ে সোনার। গতকাল কলকাতার বাজারে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের মূল্য ছিল ৪৯ হাজার ৯২০ টাকা। পাশাপাশি ২৪ ক্যারেট অর্থাৎ খাঁটি সোনার ১০ গ্রাম পিছু মূল্য ছিল ৫২ হাজার ৮৩০ টাকা। সেই মূল্য বৃদ্ধিতে আজ লাগাম পড়েছে।

আজ কলকাতায় ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের মূল্য কমেছে ৪৫০ টাকা, এবং ২৪ ক্যারেট সোনার মূল্য কমেছে ৪৫০ টাকা! অর্থাৎ এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার মূল্য দাঁড়িয়েছে ৪৯ হাজার ৪৭০ টাকা এবং ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের মূল্য দাঁড়িয়েছে ৫২ হাজার ৩৮০ টাকা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন