নজরবন্দি ব্যুরোঃ ফেক ছবি পোস্ট করলেন দিলীপ। কদিন আগে বিজেপির যুব মোর্চার রাজ্য সম্পাদক বাপ্পা চট্টোপাধ্যায় আসানসোল পুরভবনের দেওয়ালের সাইনবোর্ডের ছবি পোস্ট করেন। তাতে দেখা যায়, ওই বোর্ডে পুরসভার নাম ইংরেজি, উর্দু এবং হিন্দিতে লেখা। ওই পোস্টের সঙ্গে ‘বাংলা ছেড়ে উর্দু প্রেম’, এই মন্তব্য করে তৃণমূল এবং ‘বাংলা পক্ষ’ নামে একটি সংগঠনকে কটাক্ষ করেন বাপ্পা। কিন্তু বাস্তবে আসানসোল পুরসভার নাম ওই তিন ভাষার উপরে আলাদা সাইনবোর্ডে বাংলায় লেখা ছিল।
আরও পড়ুনঃ ‘খুনের চক্রান্ত বলব না!’ মহম্মদ সেলিমের গাড়িতে সজোরে ধাক্কা পেছন থেকে।


এই ঘটনা নিয়ে ব্যাপক জলঘোলা হয় রাজ্য রাজনীতিতে। আসানসোল পুরসভা বিষয়টি নিয়ে আসানসোল দক্ষিণ থানায় বিজেপির যুব মোর্চার রাজ্য সম্পাদক বাপ্পা চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। পরে তার ভিত্তিতে ওই রাতেই তাঁকে গ্রেফতার করে পুলিশ। অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সেই ঘটনার প্রতিবাদ না করে সঙ্গ দেন বাপ্পার। তিনি বরং সুর চড়ান কেন বাপ্পাকে গ্রেফতার করেছে পুলিশ তা নিয়ে।
এবার খোদ দিলিপ ঘোষ রাজ্যবাসিকে ভুল বার্তা দেওয়ার চেষ্টা করলেন একটি ফেক পোস্ট করেন। ছবি ট্যুইট করে দিলীপ লেখেন, ছবিটি দক্ষিন দিনাজপুরের কৃষকদের। দিলীপ ঘোষের পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে কৃষকরা সদ্য গজিয়ে ওঠা নতুন ধানগাছের আঁটি দিয়ে জমিতে লিখেছেন বিজেপি, মোদি! তিনি বোঝানোর চেষ্টা করেন পশ্চিমবঙ্গের কৃষকরা কৃষি আইনের পক্ষে রয়েছেন। কিন্তু বাস্তবে চিত্রটা অন্যরকম।
ফেক ছবি পোস্ট করলেন দিলীপ। দিলিপ ঘোষ যে ছবিটি পোস্ট করে বোঝানোর চেষ্টা করেন রাজ্যের কৃষকরা কৃষি আইন নিয়ে বিজেপির পক্ষে রয়েছেন, সেই ছবিটি আসলে বিহার রাজ্যের পুরনো একটি ছবি। বিজেপি রাজ্য সভাপতি আউটলুক ফটো গ্যালারি থেকে ডাউনলোড করে পোস্ট করেছেন। ছবিটি আসলে গত ১২ই জুলাই ২০২০ তে বিহারের কাইমুর জেলা থেকে তোলা হয়েছিল, যা আজ অর্থাৎ ৭ই অক্টোবর ২০২০ তে দিলীপ ঘোষ পোস্ট করে বলেছেন দক্ষিন দিনাজপুর জেলার কুমারগঞ্জ বিধানসভা এলাকায় তোলা পুতর গ্রামের ছবি।


উল্লেখ্য, কদিন আগেই বেফাঁস মন্তব্য করে নিজের দলকে বিপাকে ফেলেছিলেন বিজেপি রাজ্য সভাপতি। উত্তর ২৪ পরগনার টিটাগর এ অর্জুন সিং এর ঘনিষ্ঠ দাপুটে নেতা মনীশ শুক্লা র হত্যা প্রসঙ্গে তিনি বলেন, বিজেপি শাসিত ”উত্তরপ্রদেশ বিহারের মত মাফিয়ারাজ চলছে বাংলায়।”







