ধনতারাসের আগেই সোনার দামের পতন!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো : ধনতারাসের আগেই সোনার দামের পতন! কোভিড ভ্যাকসিনের সুখবর আসতেই, আন্তর্জাতিক বাজারে কমেছে সোনার দাম। রয়র্টাসের সূত্রে খবর, আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমেছে প্রায় ৫ শতাংশের বেশি। বিশেষজ্ঞদের কথায়, ২০১৩ সালে এই প্রথমবার একদিনে সোনার দামের এতটা পতন হল। এর প্রভাব পড়েছে দেশের বাজারে সোনার দামের উপরেও।

আরও পড়ুনঃ একুশের ভোটের প্রস্তুতি শুরু,ভোটার তালিকার সংশোধনের দিনক্ষণ জানাল নির্বাচন কমিশন

তাতে মনে করাই হচ্ছে যে ভারতীয় বাজারে সোনার দাম অনেকটাই পড়ে যেতে পারে।প্রায়, ৫ থেকে ৮ শতাংশ পর্যন্ত দাম কমতে পারে কমতে পারে সোনার৷ একটি মার্কিন সংস্থা ও জার্মান পার্টনার সংস্থা দাবি করেছে, যে করোনা ভাইরাস ভ্যাকসিন তৈরির তৃতীয় পর্যায়ের ট্রায়ালে ৯০ শতাংশ সফল হয়েছে ৷ করোনা আবহের মধ্যেই এই দুই সংস্থাই ভ্যাকসিনের বড় স্কেলের ব্যবহার ও তার সফলতার ডেটা পেশ করেছে।

বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সোনার দাম এতো কমায় বিস্মিত সকলেই। এমনকি ১৯৭০ সালের মন্দার সময় সোনার দাম নতুন শিখরে পৌঁছে গিয়েছিল। এরপর ২০০৮ সালেও আর্থিক মন্দার এই পরিস্থিতি লক্ষ্য করা গেছিল। ২০১১ সালে সোনার দাম ১৯০০ ডলার প্রতি আউন্স হয়ে গিয়েছিল।

ধনতারাসের আগেই সোনার দামের পতন! ফলে মনে করা হচ্ছে করোনা ভ্যাকসিন আসা মাত্রই সোনার দাম ভারি পতন হতেই পারে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, করোনার ভ্যাকসিনের যেৃন যেমন খবর আসবে সোনার দামের উপর চাপ বাড়তে থাকবে। এদিন ভারতীয় বাজারে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৫১২৩০ টাকা ৷ ২৪ ক্যারেটের দাম (১০ গ্রাম) ৫২২৩০ টাকা ৷

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন