কলকাতায় ৫৩ হাজারে নামল সোনার দাম, হাসি চওড়া স্বর্ণপ্রেমীদের মুখে

তৃতীয় মোদী সরকারের পূর্ণাঙ্গ বাজেট পেশ হতেই হুড়মুড় করে কমে গেল সোনার দাম, এক ধাক্কায় প্রায় ৫ হাজার টাকা সস্তা হল সোনার দাম

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

২০২৪-২০২৫ বাজেটে সোনার দাম কমানোর কথা বলেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। ঘোষণা মত গতকাল থেকেই দাম কমতে শুরু করেছিল হলুদ ধাতুর। আর আজ আরও সস্তা হল সোনা। কলকাতায় ৫৩ হাজারে নামল সোনার দাম। গত কয়েক মাসে সোনার দাম যে ভাবে বেড়েছে তাতে মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছিল সোনার দাম। কিন্তু তাতে লাগাম পড়েছে গতকাল থেকে। সোনার দাম আকাশছোঁয়া হলেও তা বরাবরই প্রিয় আমজনতার। তাই আপনার যদি সোনার কেনার পরিকল্পনা থাকে তাহলে অবশ্যই জেনে নিন আজ কততে পৌঁছল সোনালি ধাতুর দাম।

কলকাতায় ৫৩ হাজারে নামল সোনার দাম, হাসি চওড়া স্বর্ণপ্রেমীদের মুখেজিএসটি এবং টিসিএস বাদে আজ কলকাতায় ১৮ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৫৩ হাজার ১৪০ টাকা। ২২ ক্যারেট ১০ গ্রাম হলমার্ক সোনার দাম ৬৪ হাজার ৯৫০ টাকা। ২৪ ক্যারেট ১০ গ্রাম পাকা সোনার দাম ৭০ হাজার ৮৬০ টাকা। ১৮ ক্যারেট ১ গ্রাম সোনার দাম ৫ হাজার ৩১৪ টাকা। ২২ ক্যারেট ১ গ্রাম হলমার্ক সোনার দাম ৬ হাজার ৪৯৫ টাকা ও ২৪ ক্যারেট ১ গ্রাম পাকা সোনার দাম ৭ হাজার ৮৬ টাকা।

কলকাতায় ৫৩ হাজারে নামল সোনার দাম, হাসি চওড়া স্বর্ণপ্রেমীদের মুখে

সঞ্চয় হোক বা অলঙ্কার— সোনা বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ। তাই কেনার ইচ্ছা থাক বা না থাক, সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে, সস্তা হলে তেমনই মন খুশিতে ভরে ওঠে। হলুদ ধাতুর দাম নানা অর্থনৈতিক ঘটনাপ্রবাহ, জোগান এবং চাহিদার উপর নির্ভর করে পরিবর্তিত হয়। এদিকে, ১৮ই জুলাই থেকে ২৪ জুলাই, মাত্র ৭ দিনের ব্যবধানে প্রায় পাঁচ হাজার টাকা দাম কমল সোনার। যা স্বর্ণপ্রেমিদের কাছে দারুন সুখবর বলেই মনে করা হচ্ছে।

কলকাতায় ৫৩ হাজারে নামল সোনার দাম, হাসি চওড়া স্বর্ণপ্রেমীদের মুখে

কলকাতায় ৫৩ হাজারে নামল সোনার দাম, হাসি চওড়া স্বর্ণপ্রেমীদের মুখে

তৃতীয় মোদী সরকারের পূর্ণাঙ্গ বাজেট পেশ হতেই হুড়মুড় করে কমে গেল সোনার দাম। মঙ্গলবার সংসদে বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সোনা-রুপোর দাম যে কমতে চলেছে, তা বাজেট পেশ হতেই জানা যায়। আর বাজেট পেশ শেষ হতেই সঙ্গে সঙ্গে দাম কমে গেল সোনা-রুপোর। ১০ গ্রাম সোনার দাম কমে গেল প্রায় ৫ হাজার টাকা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর