কলকাতায় সোনার দামে আগুন লেগেছে। বেশ কিছুদিন ধরেই আকাশছোঁয়া সোনালি ধাতুর দাম। গত কয়েক মাসে সোনার দাম যে ভাবে বেড়েছে তাতে মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে সোনার দাম। যদিও সোনার দাম আকাশছোঁয়া হলেও তা বরাবরই প্রিয় আমজনতার। তাই আপনার যদি সোনার কেনার পরিকল্পনা থাকে তাহলে অবশ্যই জেনে নিন আজ কততে পৌঁছল সোনালি ধাতুর দাম।

জিএসটি এবং টিসিএস বাদে আজ কলকাতায় ১৮ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৫৫ হাজার ৫২০ টাকা। ২২ ক্যারেট ১০ গ্রাম হলমার্ক সোনার দাম ৬৭ হাজার ৮৫০ টাকা। ২৪ ক্যারেট ১০ গ্রাম পাকা সোনার দাম ৭৪ হাজার ২০ টাকা। ১৮ ক্যারেট ১ গ্রাম সোনার দাম ৫ হাজার ৫৫২ টাকা। ২২ ক্যারেট ১ গ্রাম হলমার্ক সোনার দাম ৬ হাজার ৭৮৫ টাকা ও ২৪ ক্যারেট ১ গ্রাম পাকা সোনার দাম ৭ হাজার ৪০২ টাকা।

গত ১৪ জুলাই অর্থাৎ মাত্র ২ দিন আগে কলকাতায় ২২ ক্যারেট ১০ গ্রাম হলমার্ক সোনার দাম ছিল ৬৭ হাজার ৬০০ টাকা। ২৪ ক্যারেট ১০ গ্রাম পাকা সোনার দাম ছিল ৭৩ হাজার ৭৫০ টাকা। অর্থাৎ ২২ ক্যারেট ১ গ্রাম হলমার্ক সোনার দাম ছিল ৬ হাজার ৭৬০ টাকা ও ২৪ ক্যারেট ১ গ্রাম পাকা সোনার দাম ছিল ৭ হাজার ৩৭৫ টাকা। সোনার মূল্যবৃদ্ধির ঊর্দ্ধমুখী পারদে কার্যত নাকাল আমজনতা। যত দিন গড়াচ্ছে ততই বাড়ছে সোনার দাম।
কলকাতায় সোনার দামে আগুন, কিছুদিনের মধ্যে ১০ গ্রামের দাম পৌঁছাবে লক্ষাধিক টাকায়।

মাত্র দু’দিনে সোনার দাম ১০ গ্রাম পিছু বেড়েছে প্রায় ২৫০ টাকা। ওয়াকিবহাল মহলের মতে ২০২৫ সালের মাঝামাঝি সময়, অর্থাৎ জুন-জুলাই নাগাত ২২ ক্যারট হলমার্ক সোনার দাম পৌঁছাতে পারে ১ লক্ষ টাকায়। জিএসটি এবং টিসিএস বাদে ২২ ক্যারট ১০ গ্রাম হলমার্ক সোনা ছাড়িয়ে যেতে পারে ১ লক্ষ টাকার গণ্ডি। বিশ্বজুড়ে কোভিড হানার পর সেই যে সোনার দাম বাড়তে শুরু করেছে, সেই দামে আজ পর্যন্ত লাগাম পড়েনি।
দুদিন আগে, রবিবার ১৪ জুন ১ কেজি রুপোর দাম ছিল ৯৫৫০০ ৷ গতকাল সোমবার ১৫ জুলাই ১ কেজি রুপোর দাম ৩০০ টাকা কমে ৯৫২০০ টাকা হয়েছিল আজ অর্থাৎ মঙ্গলবার ১৬ই জুলাই, সেই রুপোর দাম গিয়ে পৌঁছেছে ৯২৮৩৮ টাকা প্রতি কেজি। অর্থাৎ লাগামহীন ভাবে সোনার দাম বাড়লেও, কেজি পিছু প্রায় ৩ হাজার টাকা কমে গিয়েছে রুপোর দাম।



