নজরবন্দি ব্যুরোঃ ১০ দিনে ৫ বার। আজ আবার অনেকটাই কমল সোনার দাম। রাশিয়ার করোনা ভ্যাকসিনের প্রভাব সরাসরি পড়ছে সোনার দামে। রাশিয়া ভ্যাকসিনের ঘোষণা করার পরেই সোনার দাম কমতে শুরু করেছিল বিশ্ববাজারে। কিন্তু ভ্যাকসিন সমালোচনার মুখে পড়ায় ফের দাম বাড়তে শুরু করে সোনার। বিশ্বের সাথে তাল মিলিয়ে আজ ফের কলকাতায় দাম কমেছে সোনার। মধ্যবিত্তকে কিছুটা স্বস্তি দিয়েছে এই মূল্যহ্রাস।
আরও পড়ুনঃ ভারতে শুরু অক্সফোর্ড টিকার চূড়ান্ত পর্যায়ের ট্রায়াল। মাত্র ষাট দিনের অপেক্ষা আর।
১০ দিনে ৫ বার। আজ আবার অনেকটাই কমল সোনার দাম। গত ১০ই আগস্ট কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ছিল ৫৪ হাজার ৫০০ টাকা। দাম ওঠানামা করতে করতে গতকাল ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের মূল্য দাঁড়িয়েছিল ৫২ হাজার ৯৭০ টাকা। ১৯ আগস্ট, আজ সেই দাম কমে দাঁড়িয়েছে ৫২ হাজার ৫২০ টাকা। অর্থাৎ গত ১০ দিনে কলকাতায় ১০ গ্রাম পিছু ২২ ক্যারেট সোনার দাম কমেছে ১ হাজার ৯৮০ টাকা।
একই ভাবে ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম গত ১০ই আগস্ট ছিল ৫৫ হাজার ৯০০ টাকা। দাম ওঠা নামা করতে করতে গতকাল ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ছিল ৫৫ হাজার ৭০০ টাকা। আজ সেই দাম কমে হয়েছে ৫৫ হাজার ২৪০ টাকা। অর্থাৎ গতকালে চেয়ে দাম কমেছে ৪৬০ টাকা। গত ১০ দিনে ২৪ ক্যারেট সোনার দশ গ্রামের মূল্য কমেছে ৬৬০ টাকা। উল্লেখ্য জুলাই মাসে কলকাতায় সোনার দাম বেশ ওঠানামা করেছিল।
১ লা জুলাই কলকাতায় ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ছিল যথাক্রমে ৪৭ হাজার ৯৬০ টাকা এবং ৪৯ হাজার ২৩০ টাকা। ৩১শে জুলাই সেই দাম ছিল যথাক্রমে ৫২ হাজার ৫০০ টাকা এবং ৫৩ হাজার ৬০০ টাকা। অর্থাৎ আজকের তারিখে সোনার দাম গত ৩১ শে জুলাইয়ের থেকেও কমেছে। আজ ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম কমেছে ৪৫০ টাকা।
কিন্তু ভ্যাকসিনের প্রভাবে কেন কমে গেল সোনার দাম! বিশেষজ্ঞ্ররা বলছেন করোনার প্রভাবে দেশ তথা আন্তর্জাতিক ক্ষেত্রেও সোনার ওপর বিনিয়োগ করছিলেন সাধারণ মানুষ থেকে মধ্যবিত্তরা। সেক্ষেত্রে বিশ্বজূড়েই দাম বেড়ে যায় সোনার। আর ১১ তারিখ রাশিয়া করোনা ভাইরাসের ভ্যাকসিন লঞ্চ করার সাথে সাথেই সোনায় বিনিয়োগের পরিমান কমতে থাকে। ফলে রেকর্ড দাম কমে গিয়েছে ২২ ক্যারেট সোনার। বিশ্ববাজারের সাথে তাল মিলিয়ে কলকাতাতেও তাই কমেছে সোনার দাম।



