রাশিয়া বনাম ইউক্রেন যুদ্ধের জের, কলকাতার বাজারে লাফিয়ে দাম বাড়ল সোনার!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ইউক্রেন বনাম রাশিয়া যুদ্ধের জেরে হিমসিম অবস্থা ভারতীয় অর্থনীতির। মুখ থুবড়ে পড়েছে শেয়ার বাজার। আর তার পাশাপাশি বেড়ে চলেছে সোনার দাম। গত মঙ্গলবারই কলকাতায় পাকা সোনার (২৪ ক্যারাট) ১০ গ্রাম প্রতি দর পৌঁছে যায় ৫১ হাজার ১৫০ টাকায়। এর সঙ্গে জিএসটি যোগ করলে ধরে দাম দাঁড়িয়েছে প্রায় ৫৩ হাজার টাকা। বুধবার সামান্য নেমেছিল দর।

আরও পড়ুনঃ রাশিয়ার সেলিং-এ মৃত্যু ৭ ইউক্রেনবাসীর, পাল্টা ৫টি রুশ যুদ্ধবিমান ধ্বংস করল ইউক্রেন!

তবে আজ অর্থাৎ বৃহস্পতিবার ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা শুরু হতেই সোনার বাজারে তার প্রভাব পড়েছে মারাত্মক ভাবে। সকালে বাজার খুলতেই দেখা যায়, এমসিএক্স (মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ)-এ ১০ গ্রাম প্রতি দাম প্রায় ১ হাজার ৪০০ টাকা বেড়ে গিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, গত এক বছরে এক দিনে এতটা দাম আগে বাড়েনি।

jwellary

বৃহস্পতিবার সকালে কলকাতায় ১০ গ্রাম পাকা সোনার দর দাঁড়িয়েছে ৫১ হাজার ১১০ টাকা। এক সপ্তাহ আগে গত ১৭ ফেব্রুয়ারি এই দর ছিল ৪৯ হাজার ৯৭০ টাকা। ভারতের অন্যান্য শহরের মত সোনার দাম বেড়েছে কলকাতাতেও। আজ কলকাতায় ২২ ক্যারেট ১ ঘাম সোনার দাম বেড়ে ছে ৮৫ টাকা অর্থাৎ ১০ গ্রাম সোনা পিছু দাম বেড়েছে ৮৫০ টাকা। সার্বিক ভাবে আজ কলকাতায় ১০ গ্রাম সোনার দাম ৪৬ হাজার ৮৫০ টাকা।

রাশিয়া বনাম ইউক্রেন যুদ্ধের জের, কলকাতার বাজারে লাফিয়ে দাম বাড়ল সোনার!

রাশিয়া বনাম ইউক্রেন যুদ্ধের জের, কলকাতার বাজারে লাফিয়ে দাম বাড়ল সোনার!
রাশিয়া বনাম ইউক্রেন যুদ্ধের জের, কলকাতার বাজারে লাফিয়ে দাম বাড়ল সোনার!

পাশাপাশি ২৪ ক্যারেট সোনার ১ গ্রামের দাম বেড়েছে ৯৩ টাকা। অর্থাৎ ১০ গ্রাম সোনার দাম বেড়েছে ৯৩০ টাকা। এদিন কলকাতায় ২৪ ক্যারট সোনার ১০ গ্রামের মূল্য হয়েছে ৫১ হজার ১১০ টাকা। বাজার বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, ইউক্রেনে সংঘাতের পরিবেশ যত দিন বজায় থাকবে, তত দিন সোনার দাম বাড়তেই থাকবে। অন্য দিকে, পড়বে শেয়ার বাজার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন