নজরবন্দি ব্যুরোঃ আজ ফের দামী হল সোনা (Gold price in kolkata)। আন্তর্জাতিক বাজারে সোনার দামের বড়সড় রদবদল দেখতে পাওয়া গেল। একলাফে সোনার দাম বাড়ল প্রায় ২,৫০০ টাকা। গত কয়েকদিন ধরেই অল্প অল্প করে বৃদ্ধি পাচ্ছিল সোনার দাম। মাঝে সোনার দাম কিছুটা কমেছিল। কিন্তু আবার ফের মাথা চারাচ্ছে সোনার দাম।
আরও পড়ুনঃ জ্যোতিষে শুক্রকে বলা হয় সুখ, সৌভাগ্য, বিলাসিতার গ্রহ! আজ শুক্রের কী প্রভাব পরবে রাশিফলে?
আজ কলকাতাতে আজ ২২ ক্যারেট ১০ গ্রাম হলমার্ক সোনার দাম ৫৮ হাজার ০০০ টাকা। ২৪ ক্যারেট ১০ গ্রাম পাকা সোনার দাম ৬৩ হাজার ২৩০ টাকা। ২২ ক্যারেট ১ গ্রাম হলমার্ক সোনার দাম ৫ হাজার ৭৪০ টাকা ও ২৪ ক্যারেট ১ গ্রাম পাকা সোনার দাম ৫ হাজার ৮০০ টাকা। সপ্তাহের শুরুতেই কলকাতায় ২৪ ক্যারেট এক গ্রাম পাকা সোনার দাম ৬ হাজার ৩২৩ টাকা। আন্তর্জাতিক বাজারে হলুদ ধাতুর মূল্য ক্রমাগত ঊর্ধ্বমুখী। বিপদে পরতে হচ্ছে স্বর্ণব্যাবসায়ীদের।

গত ১৩ ডিসেম্বর কলকাতায় ২২ ক্যারেট ১০ গ্রাম হলমার্ক সোনার দাম ছিল ৫৬ হাজার ৬৫০ টাকা। এবং আজ অথাৎ ২২ শে ডিসেম্বর ক্যারেট সোনার দাম এসে দাঁড়িয়েছে ৫ হাজার ৮০০ টাকাতে। এবং ২৪ ক্যারেট সোনার দাম ৬ হাজার ৩২৩ টাকা।
একলাফে সোনার দাম বাড়ল ২৫০০ টাকা! বিপদে স্বর্ণব্যাবসায়ীরা

কলকাতার পাশাপাশি দেশের অন্যান্য শহরগুলিতে সোনার দাম জেনে নিন।
মুম্বইতে ২২ ক্যারেট ১০ গ্রাম হলমার্ক সোনার দাম ৫৮ হাজার টাকা। ২৪ ক্যারেট ১০ গ্রাম পাকা সোনার দাম ৬৩ হাজার ২৩০ টাকা। দিল্লিতে ২২ ক্যারেট ১০ গ্রাম হলমার্ক সোনার দাম ৫৮ হাজার ১০০ টাকা এবং ২৪ ক্যারেট ১০ গ্রাম পাকা সোনার দাম ৬৩ হাজার ৩৮০ টাকা



