নজরবন্দি ব্যুরোঃ জ্যোতিষে শুক্রকে বলা হয় সুখ, সৌভাগ্য, বিলাসিতার গ্রহ! আর এই গ্রহের প্রভাবে কার জীবনে কী প্রভাব পরতে চলেছে? দেখুন আজকের রাশিফল (Horoscope)। কেমন কাটবে আজকে বিভিন্ন জাতক জাতিকাদের জীবন। কার হবে মঙ্গল, কার ভাগ্যে রয়েছে অর্থের অভাব?
আরও পড়ুনঃ আজকে সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদ বজায় থাকবে, দেখুন রাশিফল


মেষঃ আজকে আপনার মেজাজের জন্য আপনি কোন তর্কের মধ্যে জড়িয়ে পরতে পারেন। আপনি যদি ছাত্র হন তাহলে আপনার কাছে বিদেশে পড়াশোনার সুযোগ আসবে। তবে আজ বাড়ির আর্থিক সংকটে বিচলিত হতে পারেন। লোকেরা আপনার ব্যাক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করলে তাদের উপেক্ষা করুন। অচেনা ব্যক্তিদের সাথে যোগাযোগ করার সময় আপনার কান এবং চোখ খোলা রাখুন।

বৃষঃ আজকে আপনার স্বাস্থ্য (Health) বেশ ভালো থাকবে। তবে আজ আপনার অপ্রয়োজনীয় ব্যয় থেকে বিরত রাখা উচিত নিজেকে। অন্যথায় অর্থের অভাবে ভুগতে পারেন। আত্মীয়দের সাথে বেশ কিছু সময় কাটাতে পারবেন।



মিথুনঃ অন্যের সমালোচনা করার অভ্যাসে আপনাকে বিপদে ফেলবে। যার কারণে আপনি সমালোচনার সম্মুখীন হতে পারেন আজ। আজ আপনার মজা করার আভ্যাসকে দুরে রাখুন। গোপন কোথা ফাঁস হয়ে যেতে পারে।

কর্কটঃ স্কুলের পুরানো বন্ধুর সাথে পুনর্মিলন আজকে আপনাকে আনন্দ প্রদান করবে। তবে পরিবারের প্রয়োজন অনুসারে আপনাকে কিছু অর্থ ব্যয় করতে হতে পারে। যার কারনে আপনার আর্থিক অবস্থায় কিছুটা টানাটানি হবে।

সিংহঃ বিপদে গুরুজনদের সাহায্য নিন। আপনার প্রচুর পরিমাণে পরিশ্রম হতে পারে। অতিরিক্ত রাগের কারণে আপনি আপনার জীবন (Life) থেকে সবকিছু হারিয়ে ফেলবেন। রাগ সংযত করুন জীবনে সুখ আসবে।

কন্যাঃ আজ কিছু উত্তেজনামূলক কথাবার্তা এবং মতের পার্থক্য আপনাকে অস্বস্তিতে ফেলতে পারে। কারোর সহায়তা ছাড়াই আজ আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। তবে কঠোর পরিশ্রম করতে হবে। অর্থের প্রলোভন থেকে দূরে থাকুন।

তুলাঃ দীর্ঘকাল ধরে জীবনের টানাপড়েন এবং চাপ যা আপনি অনুভূত করছিলেন তা থেকে মুক্তি পাবেন। আজ আপনার জীবনধারা পরিবর্তন করার জন্য সঠিক সময়। আজ আপনার বাড়িতে অনামন্ত্রিত অতিথি আগমন ঘটতে পারে। আর্থিক ভাগ্য ভাল থাকবে।

বৃশ্চিকঃ আজ এমন কোনো শারীরিক পরিশ্রম এড়িয়ে চলুন যা আপনার শরীরে আরও চাপ সৃষ্টি করবে। পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে। নাহলে বিপদে পরবেন। কোনও নিকটাত্মীয়ের কাছ থেকে আর্থিক সাহায্যে পাবেন। ফলে আপনি আর্থিকভাবে লাভবান হবেন। অন্যান্য দেশে পেশাদার যোগাযোগ বিকাশের জন্য দুর্দান্ত সময়।

ধনুঃ আপনি নিজের সম্পর্কে আরও আত্মবিশ্বাসী (Self confidence) বোধ করবেন। তবে আজ আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সামাজিক অনুষ্ঠানে যোগদানের সুযোগ থাকবে আজ। আপনার প্রেমের সঙ্গী আজ আপনাকে সুন্দর উপহার দিয়ে অবাক করবে। সাফল্যের দিকে আরও এক ধাপ এগিয়ে যাবেন।

মকরঃ খেলাধুলা এবং অন্যান্য বহিরঙ্গন কার্যকলাপে অংশগ্রহণ করার সুযোগ পাবেন। ব্যবসায় আজকে প্রচুর মুনাফা লাভ করবেন। আজ কর্মক্ষেত্রে আপনার কোনো পুরনো কাজের প্রশংসা হতে পারে। আজ সারাদিন আপনার মন বেশ খুশিখুশি থাকবে।

কুম্ভঃ নিজের উন্নতির চেষ্টায় আজ আরও এক ধাপ এগিয়ে যাবেন। আজ আপনি নিজের সম্পর্কে আরও আত্মবিশ্বাসী বোধ করবেন। তবে আজ অর্থের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও লেনদেন করার সময় অথবা কোনও নথিতে স্বাক্ষর করার সময় আপনাকে সতর্ক থাকতে হবে।

জ্যোতিষে শুক্রকে বলা হয় সুখ, সৌভাগ্য, বিলাসিতার গ্রহ! আজ কী রয়েছে রাশিফলে?
মীনঃ আজ রাতে আপনার আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। সবাই আজ আপনার বন্ধু হতে চাইবে। তবে বুঝে শুনে সায় দেবেন। ফিট হওয়ার পরিকল্পনা করবেন বাস্তবায়ন হবে।








