নজরবন্দি ব্যুরোঃ গতকয়েকদিন ধরে একটু একটু করে বেড়েই চলেছে সোনার দাম। আজ ফের বাড়ল সোনার দাম। আজ বাজারে স্বর্ণের রেট (Gold price in kolkata) কত? আজ কতটা বৃদ্ধি পেল? দেখুন সেই চার্ট।
আরও পড়ুনঃ নবম-দশমের চাকরি বাতিল নিয়ে SSC-র রিপোর্টে অসন্তুষ্ট হাইকোর্ট, ফের ডেডলাইন বেঁধে দিলেন বিচারপতি
আজ কলকাতাতে আজ ২২ ক্যারেট ১০ গ্রাম হলমার্ক সোনার দাম ৫৭ হাজার ৪০০ টাকা। ২৪ ক্যারেট ১০ গ্রাম পাকা সোনার দাম ৬২ হাজার ৬২০ টাকা। ২২ ক্যারেট ১ গ্রাম হলমার্ক সোনার দাম ৫ হাজার ৭৪০ টাকা ও ২৪ ক্যারেট ১ গ্রাম পাকা সোনার দাম ৫ হাজার ৭৪০ টাকা। সপ্তাহের শুরুতেই কলকাতায় ২৪ ক্যারেট এক গ্রাম পাকা সোনার দাম ৬ হাজার ২৬২ টাকা। আন্তর্জাতিক বাজারে হলুদ ধাতুর মূল্য ক্রমাগত ঊর্ধ্বমুখী। বর্তমানে ডলারের সূচক প্রায় তিন মাসের সর্বনিম্ন স্তর স্পর্শ করেছে।

গত ১৩ ডিসেম্বর কলকাতায় ২২ ক্যারেট ১০ গ্রাম হলমার্ক সোনার দাম ছিল ৫৬ হাজার ৬৫০ টাকা। এবং ২৩ নভেম্বর দাম ছিল ৫ হাজার ১০০ টাকা। ২২ নভেম্বর ১০ গ্রামের দাম ছিল ৫৯ হাজার ১০০ টাকা।
আবার বাড়ল সোনার দাম, আজকের রেট কত?

কলকাতার পাশাপাশি দেশের অন্যান্য শহরগুলিতে সোনার দাম জেনে নিন।
মুম্বইতে ২২ ক্যারেট ১০ গ্রাম হলমার্ক সোনার দাম ৫৭ হাজার ৪০০ টাকা। ২৪ ক্যারেট ১০ গ্রাম পাকা সোনার দাম ৬২ হাজার ৬২০ টাকা। দিল্লিতে ২২ ক্যারেট ১০ গ্রাম হলমার্ক সোনার দাম ৫৭ হাজার ৫৫০ টাকা এবং ২৪ ক্যারেট ১০ গ্রাম পাকা সোনার দাম ৬২ হাজার ৭৭০ টাকা।



