নজরবন্দি ব্যুরোঃ বড়দিনের আগে ফের বাড়ল সোনার দাম। গত কয়েকদিনের ব্যবধানে লাগামছাড়া বেড়েই চলেছে সোনার দাম। গতকালের তুলনায় আজকে দাম আরও বৃদ্ধি পেল। ফের ২২ এবং ২৪ ক্যারেট সোনার দাম বেড়ে গেল। দেখুন আজ কলকাতায় সোনার দাম কততে এসে দাঁড়াল। রইল চার্ট।
আরও পড়ুনঃ বড়দিন ও বর্ষবরণের রাতে মদ্যপান করলে গাড়ি চালানো যাবে না, নির্দেশিকা হোটেল সংগঠনগুলির
আজ কলকাতাতে ২২ ক্যারেট ১০ গ্রাম হলমার্ক সোনার দাম ৫৭ হাজার ৪০০ টাকা। ২৪ ক্যারেট ১০ গ্রাম পাকা সোনার দাম ৬২ হাজার ৬২০ টাকা। ২২ ক্যারেট ১ গ্রাম হলমার্ক সোনার দাম ৫ হাজার ৭৪ ০ টাকা ও ২৪ ক্যারেট ১ গ্রাম পাকা সোনার দাম ৬ হাজার ২৬২ টাকা। আন্তর্জাতিক বাজারে হলুদ ধাতুর মূল্য ক্রমাগত ঊর্ধ্বমুখী। সেই ধাক্কা লেগেছে ভারতেও। গত ৩ দিন ধরে দাম বৃদ্ধিতে লাগাম লেগেছে। বেশ খানিকটা দাম কমেছে সোনার (Gold)।

গত ১৭ ডিসেম্বর কলকাতায় ২২ ক্যারেট ১০ গ্রাম হলমার্ক সোনার দাম ছিল ৫৭ হাজার ৩০০ টাকা। ১০ ই ডিসেম্বর দাম ছিল দাম ছিল ৫৭ হাজার ১৫০ টাকা।

বড়দিনের আগে বাড়ল সোনার দাম, দেখুন তালিকা
মাত্র ১ দিনের ব্যবধানেই আঁকাশছোঁয়া সোনার দাম, ২২ ক্যারেট হলমার্ক সোনার (Gold) ১০ গ্রামের দাম বেড়েছে ১,৬০০ টাকা। অন্যদিকে ২৪ ক্যারেট সোনার গহনার ১০ গ্রামের দাম বেড়েছে ১ হাজার ১০০ টাকা। ফলে মধ্যবিত্তদের মধ্যে সোনা কেনার হুজুক কমেছে। দোকানে দোকানে কমছে ভিড়।




