Gold Price: কলকাতায় পুজোর আগেই সস্তা সোনা, আজ কত কমলো দাম?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কলকাতায় বেশ কিছুদিন ধরেই সস্তা সোনার দাম। গত মাসের ২৬ তারিখ থেকেই দাম পরতে শুরু করেছিল। গত চার পাঁচ দিনে সোনার দাম কমেছে প্রায় ৫০০ টাকার মত। ফের গত দুদিনে আরও কমলো সোনার দাম। এবার আপনারা পুজোতে সাজতে পারবেন রুপালী গয়নায়।

আরও পড়ুনঃ পুজোয় সবদিন বন্ধ থাকবে মদের দোকান? সুরাপ্রেমীদের জন্য দুঃসংবাদ!

আর শুধু পুজো নয় পুজোর পর রয়েছে বিয়ের মরসুম তাই যদি আপনার বিয়ে সম্প্রতি থাকে তাহলে দেরি না করেই আজ থেকে সোনা কেনা চালু করুন। কারন গতমাসে ২৩ তারিখ যেখানে ২২ ক্যারেট হলমার্ক সোনার ১০ গ্রামের দাম ছিল ৫৬৮৫০ টাকা। সেই সোনার দাম হয়ে দাঁড়াল ৫৫৯০০ টাকা ২৯ তারিখের হিসেব অনুযায়ী। তাহলে বুঝতেই পারছেন এক ধাক্কায় কতটা দাম কমলো।

কলকাতায় পুজোর আগেই সস্তা সোনা, দেখে নিন দাম! 
কলকাতায় পুজোর আগেই সস্তা সোনা, দেখে নিন দাম! 

তথ্য অনুযায়ী কলকাতায় এই মুহূর্তে ২৪ ক্যারেট পাকা সোনার বাটের দাম ৫৭৯০ টাকা। কলকাতাতে আজকে ২৪ ক্যারেট খুচরো পাকা সোনার দাম ৫৮২০ টাকা প্রতি গ্রাম। আজ ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনা বাটের দাম ৫৭৯০০ টাকা। অন্যদিকে ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম আজ ৫৮২০০ টাকা।

কলকাতায় পুজোর আগেই সস্তা সোনা, দেখে নিন দাম!  

কলকাতায় পুজোর আগেই সস্তা সোনা, দেখে নিন দাম! 

তবে আজ কলকাতাতে সোনার দাম কমলেও দাম বেড়েছে চেন্নাইতে। আজ চেন্নাইতে সোনার দাম সবচাইতে বেশী। এই শহরে ২৪ ক্যারেট সোনার প্রতি গ্রামে দাম ৫৮৮০০ টাকা এবং ২২ ক্যারেট সোনার প্রতি গ্রামে দাম ৫৩৯০০ টাকা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন