Gold Price: মঙ্গলে বাড়ল হলুদ ধাতুর দাম! বাজার খুলতেই ঊর্ধ্বমুখী সোনা-রূপো

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ফের মাসের শেষে বাড়ল হলুদ ধাতুর দাম। মঙ্গলবার বাজার খুলতেই ঊর্ধ্বমুখী সোনা-রূপো। আর সোনার দাম বাড়ায় সাধারণ মানুষের পাশাপাশি রীতিমত চিন্তায় পড়েছেন বিক্রেতারাও। যদিও গতকাল অনেকটা হারে দাম কমেছিল সোনা-রুপোর। কিন্তু এদিন ফের বেড়ে গেল হলুদ ধাতুর। তাহলে দেরি না করে গহনা কিনতে যাওয়ার আগে জেনে নিন ২২ ও ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম কোথায় ঠেকল।

আরও পড়ুন: Abhishek Banerjee: আজ থেকেই তৃণমূলের নবজোয়ার, যাত্রার শুরুতেই মানুষের সঙ্গে মিশে গেলেন অভিষেক

WhatsApp Image 2023 04 23 at 1.46.03 PM 4

প্রসঙ্গত, বাংলার নববর্ষের আগেই পরপর কয়েকদিন ধরেই অপরিবর্তিত রয়েছে হলুদ ধাতুর দাম। বিয়ের মরশুমে মধ্যবিত্তের স্বস্তি ফিরে নিম্নমুখী ছিল হলুদ ধাতু। সোনার পাশাপাশি রুপোরও দাম নিম্নমুখী ছিল। কিন্তু তার পর থেকে ফের এক লাফে বাড়তে শুরু করে সোনার দাম। তবে রুপোর দামে সেই রকম পরিবর্তন আসেনি।

WhatsApp Image 2023 04 23 at 1.46.03 PM 5

জানা গিয়েছে, বিয়ের মরশুমের আগে ফের বাড়ল সোনা-রুপোর দাম। আজ ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বাড়ল ২০০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বাড়ল ২২০ টাকা। সোনার পাশাপাশি আজ দাম বাড়ল রুপোরও। আজ ১ কেজি রুপোর বাটের দাম বাড়ল ৩০০ টাকা।

মঙ্গলে বাড়ল হলুদ ধাতুর দাম, জানুন আজকে কলকাতায় আজকের লেটেস্ট রেট

WhatsApp Image 2023 04 23 at 1.46.03 PM 3
মঙ্গলে বাড়ল হলুদ ধাতুর দাম, জানুন আজকে কলকাতায় আজকের লেটেস্ট রেট

জানুন বিস্তারিত…

১ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম: ৫,৫৮৫ টাকা
৮ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম: ৪৪,৬৮০ টাকা
১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম: ৫৫,৮৫০ টাকা
১০০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম: ৫,৫৮,৫০০ টাকা
১ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম: ৬,০৯৩ টাকা
৮ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম: ৪৮,৭৪৪ টাকা
১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম: ৬০,৯৩০ টাকা
১০০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম: ৬,০৯,৩০০ টাকা
১ কেজি রুপোর দাম : ৭৬,৭০০ টাকা

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন