Gold Price: সোমে সোনার দামে স্বস্তি বজায় রইল কলকাতায়, জানুন আজকের হলুদ ধাতুর রেট

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বিগত কয়েকদিন ধরেই অপরিবর্তিত ছিল সোনার দাম। তবে মাসের শেষে কিছুটা হলেও শান্তি ফিরেছিল মধ্যবিত্তের। এক ধাক্কায় অনেকটাই কমেছিল হলুদ ধাতুর দাম। আর এই শান্তি বজায় থাকল পুজোর মাসে। অর্থাৎ অক্টোবর মাসের শুরুতেও খুব একটা বদল হল না সোনার দামে। তাহলে দেরি না করে গহনা কিনতে যাওয়ার আগে জেনে নিন ২২ ও ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম কোথায় ঠেকল।

আরও পড়ুন:Hair care: চুলের সমস্যায় ব্যবহার করুন এই পাতা, সমাধান মিলবে নিমেষে…

উল্লেখ্য, বেশ কয়েকদিন ধরেই সোনা ও রুপোর দাম বাড়ছিল-কমছিল। আর যার প্রভাব পড়ছিল বিশ্ববাজারে। কিন্তু গত মাসের শুরুতেই আবারও কলকাতার বাজারে ঊর্ধ্বমুখী ছিল সোনার দর। এই মাসেই রেকর্ড গড়েছিল সোনার দর। আর সোনার দাম বাড়ায় সাধারণ মানুষের পাশাপাশি রীতিমত চিন্তায় পড়েছিলেন বিক্রেতারাও।

সোমে সোনার দামে স্বস্তি বজায় রইল কলকাতায়, জানুন আজকের রেট
সোমে সোনার দামে স্বস্তি বজায় রইল কলকাতায়, জানুন আজকের রেট

জানা গিয়েছে, গত মাস ভালোই কেটেছে স্বর্ণ ব্যবসায়ীদের। হুড়মুড়িয়ে অনেকটাই কমেছিল হলুদ ধাতুর দাম। আর সেটাই বজায় থাকল সপ্তাহের শুরুতেও! আজ, সোমবারে কলকাতায় ২৪ ক্যারেটের সোনার দাম ৫৭৯০ টাকা। তবে, সোনা ও রুপো কেনার সময়ে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।

সোমে সোনার দামে স্বস্তি বজায় রইল কলকাতায়, জানুন আজকের রেট

অন্যদিকে, ২২ ক্যারেটের সোনা কিনতে গেলে প্রতি ১ গ্রামের জন্য দাম পড়বে ৫৫৩০ টাকা। পাশাপাশি এদিন ২২ ক্যারেটের সোনা বেচতে গেলে প্রতি ১ গ্রামের জন্য দাম পাওয়া যাবে ৫২৭৪ টাকা। তাছারাও ১৮ ক্যারেটের সোনার দাম প্রতি ১ গ্রামে ৪৬১৪ টাকা। সোনার পাশাপাশি রুপোর দামেও রয়েছে স্বস্তি। এদিন প্রতি ১ কেজি রূপা (৯৯৯)-এর দাম ৭০৫৯২ টাকা।

সোমে সোনার দামে স্বস্তি বজায় রইল কলকাতায়, জানুন আজকের রেট

সোমে সোনার দামে স্বস্তি বজায় রইল কলকাতায়, জানুন আজকের রেট

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন