নজরবন্দি ব্যুরো: চতুর্থ দিনে ফের সোনা! শুটিংয়ে মেয়েদের হাত ধরে ভারতের ঝুলিতে এল রুপোও এশিয়ান গেমসে টিম ইন্ডিয়ার জয়জয়কার ৷ বুধবার দিনের শুরুতেই রুপো জেতে ভারত ৷ এরপরই এল সোনা ৷ এশিয়ান গেমসে শুটিংয়ে মেয়েদের হাত ধরে দুটি ইভেন্টে এল জোড়া পদক৷
আরও পড়ুন: তৃতীয় এক দিনের ম্যাচের আগে খারাপ খবর দিলেন রোহিত! যা শুনে মন খারাপ হবে ভারতীয়দের
সোনা জিতলেন শিফট কৌর সামারা। আর ব্রোঞ্জ জিতলেন অসি চোকসি। একটুর জন্য় রূপো হাতছাড়া হয় অসির। তিনি প্রথম থেকে ভালো খেলেও শেষ শটটা খারাপ খেলেন। ফলে একই ইভেন্টে জোড়া পদক এল। রূপো জেতে চিন।

ভারতের শিফট কৌর সামারা ও অসি চকসি মহিলাদের ৫০ মিটার রাইফেল ৩ পজিশনের টিম ইভেন্টের ফাইনালে খেলেছিলেন। এর আগে ভারতীয় মহিলা ক্রিকেট দল, পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল, ইকুয়েস্ট্রিয়ান টিম এবং ২৫ মিটার পিস্তল টিম ইভেন্টে মহিলা শুটারদের হাত ধরে এসেছে সোনা।
এশিয়ান গেমসের চতুর্থ দিনে ফের সোনা, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা

এবার শুটিংয়ে ফের বাজিমাত করল ভারত। মঙ্গলবার এশিয়ান গেমসে সোনাজয়ীদের ট্যুইট করে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।



