নজরবন্দি ব্যুরোঃ ইউক্রেনে প্রবেশ করে ক্রমশ আগ্রাসন মনোভাব রুশ সেনার। ক্রমাগত বোমাবর্ষণের জেরে আতঙ্কিত সাধারণ মানুষ। আটকে পড়েছে বহু ভারতীয় পড়ুয়া। এবার তাঁদেরকে ফেরাতে উদ্যোগ নিল ভারত সরকার। সরকারের তরফে বলা হয়েছে, ইউক্রেনে আটকে পরা পড়ুয়াদের ফেরাবে ভারত। সেজন্য খরচ বহন করবে তাঁরা। রোমানিয়া এবং হাঙ্গেরির মাধ্যমে আনা হবে তাঁদেরকে।
আরও পড়ুনঃ Russia-Ukraine Crisis: রাজধানী কিয়েভের দিকে ধেয়ে আসছে রুশ সেনা, তিনটি ব্রিজ ওড়াল ইউক্রেন


এর আগে আটকে পড়া পড়ুয়াদের হদিশ পেতে কন্ট্রোল রুম খুলে দিল রাজ্য। একজন আইএএস অফিসারের নেতৃত্বে চলবে এই কন্ট্রোল রুম। সকাল ৯ টা থেকে রাত ৯ টা অবধি যোগাযোগ করা যাবে। কন্ট্রোল রুমের তরফে দুটি নম্বর দেওয়া হয়েছে, ২২১৪৩৫২৬/১০৭০। ব্যবস্থা করা হয়েছে অন্ধ্রপ্রদেশের সরকারের তরফেও। এবার তাঁদেরকে ফেরাতে উদ্যোগ নিল কেন্দ্র সরকার।
Government of India will arrange evacuation flights for Indian nationals in Ukraine, cost will be borne by the government: Sources
Related Newsযুদ্ধ থামার ইঙ্গিত! ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তিতে রাজি হতে পারেন পুতিনLIVE UPDATES: রাজ্যপালের উপস্থিতিতে ব্রিগেডে শপথ বাক্য পাঠ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।— ANI (@ANI) February 25, 2022
গতকাল একের পর এক বিস্ফোরণের পরেই একাধিক সাবওয়ের নীচে আস্তানা নিতে হয়েছে পড়ুয়াদের। খুব শীঘ্রই জল এবং খাবারের সঙ্কট হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমনকি সমস্ত যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করা হবে বলে ইঙ্গিত ইউক্রেনের সংবাদমাধ্যমগুলির।
ইউক্রেনে আটকে পরা পড়ুয়াদের ফেরাবে ভারত, পরিস্থিতি বেগতিক হচ্ছে ক্রমশ
উল্লেখ্য, শুক্রবার সকালেও কিয়েভ শহরের নিকটবর্তী এলাকায় হামলা চলে। সংবাদসংস্থা এএফপি সূত্রে খবর, শুক্রবার সকালেই রাজধানী কিয়েভে দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ধীরে ধীরে কিয়েভের ভিতরে প্রবেশ করছে রুশ আর্মি। সকলকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে ইউক্রেন সরকারের তরফে। সংবাদ সংস্থা এএফপি সূত্রে খবর, কিয়েভের উত্তর-পূর্ব এবং পূর্ব এলাকা থেকে প্রবেশের চেষ্টা করছে তাঁরা।









