নজরবন্দি ব্যুরোঃ সমুদ্র সৈকতে ধর্ষণের ঘটনায় বেফাঁস মন্তব্য গোয়ার মুখ্যমন্ত্রীর, বুধবার প্রমোদ সাওয়ান্ত বললেন, “১৪ বছর বয়সীরা রাত অবধি সমু্দ্র সৈকতে থাকলে অভিভাবকদের হস্তক্ষেপ করা উচিত। ওরা কথা শোনে না বলে সরকারের উপর দোষ দেওয়া যায় না।”
আরও পড়ুনঃ ফল বুঝতে পারছেন শুভেন্দু, রাজ্যসভায় জহরের বিপরীতে প্রার্থী দিল না BJP
পানাজির বেনাউলিম সৈকতে চার কিশোর ও কিশোরী নির্যাতিত হন। জানা যায়, চার জন ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে গভীর রাতে সমুদ্র সৈকতে বসে থাকার জন্য ওই দুই কিশোরকে মারধর করে এবং দুই কিশোরীকে ধর্ষন করে। ওই চার অভিযুক্তকে গ্রেপ্তারও করা হয়। বুধবার অধিবেশন চলাকালীন এক জন অভিযোগ করেন যে এক প্রভাবশালী ব্যক্তি অভিযুক্তদের বাঁচানোর চেষ্টা করছেন।
সমুদ্র সৈকতে ধর্ষণের ঘটনায় বেফাঁস মন্তব্য গোয়ার মুখ্যমন্ত্রীর, তা নিয়ে সরব হলেন বিরোধীরা।
এ বিষয়ে মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত বলেন “যখন ১৪ বছরের সন্তান সারারাত সমুদ্র সৈকতে কাটাচ্ছে, সে সময় অভিভাবকদের হস্তক্ষেপ করা উচিত। সন্তানরা যেহেতু কথা শোনে না, তার জন্য সরকার ও পুলিশের ঘাড়ে দোষ চাপানো যায় না। আমরা পুলিশকে দোষারোপ করি, কিন্তু এটাও ভাবা উচিত যে ১০ জন সমুদ্র সৈকতে পার্টি করতে গেল, তাদের মধ্যে ৪ জন সারারাত সেখানেই থেকে গেল, বিশেষ করে তারা যখন নাবালক। এই বয়সীদের একা একা সমুদ্র সৈকতে রাত কাটাতে দেওয়া উচিত নয়।”
সমুদ্র সৈকতে ধর্ষণের ঘটনায় বেফাঁস মন্তব্য গোয়ার মুখ্যমন্ত্রীর, এরপরই সমালোচনায় সরব হলেন বিরোধীরা। গোয়ার কংগ্রেস ও ফরওয়ার্ড পার্টিও এ বিষয়ে সরব হয়েছেন। পাশাপাশি কংগ্রেস নেতা রণদীপ সিং সূর্যেওয়ালাও টুইট করে মুখ্যমন্ত্রীর ইস্তফা দাবি করেন।



