শাহ যাওয়ার পর খোঁজ রাখেননি কেউ,গীতা মেহালিকে চাকরির নিয়োগপত্র দিল রাজ্য সরকার।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো : শাহ যাওয়ার পর খোঁজ রাখেননি কেউ, আক্ষেপ গীতা মাহালির গলায়। তিনবছর আগেই শিলিগুড়ি মহকুমার নকশাল বাড়িতে এক আদিবাসী পরিবারের বাড়িতে দুপুরে মধ্যাহ্নভোজ সারেন বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এবং ওইসময় তাদের সাহায্যের কথাও জানিয়ে গিয়েছিলেন,শাহ। তবে সেই প্রতিশ্রুতি আর পূরণ হয়নি।

আরও পড়ুনঃ সামনের বছর পুজোর ছুটির দিন নির্ধারিত করলো সরকার, দেখে নিন কবে থেকে পুজোর ছুটি।

খোঁজ নেয়নি বিজেপির কেউই। সেইবার, অমিত শাহ যাওয়ার পরেরদিনই গীতার বাড়িতে যান, রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেবও। তাদের পাশে থাকারও প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন। আর সেই প্রতিশ্রুতিই পূরণ করতেই রাজ্যসরকার সরকারি চাকরির নিয়োগ পত্র তুলে দিলো মাহালির হাতে। চাকরি পেয়ে খুশি গীতা মাহালি।

এদিন নকশাল বাড়ি থানায়, গীতা মাহালির হাতে হোম গার্ডের চাকরির নিয়োগ পত্র তুলে দিল রাজ্য সরকার। গীতা মাহালির স্বামীর কথায়, “বিজেপি এসে খাওয়াদাওয়া করে গিয়েছে। কিন্তু তারপর আর কোনও খোঁজ নেয়নি আমাদের। আমার স্ত্রী এই চাকরি পাওয়াতে আমি খুব খুশি।” এছাড়াও এবিষয়ে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রঞ্জন সরকার বলেন, “অমিত শাহ এই মাহালি আদিবাসী পরিবারের ঘরে উঠেছিলেন।

শাহ যাওয়ার পর খোঁজ রাখেননি কেউ, মধ্যাহ্নভোজ করেছিলেন। পাশাপাশি নানারকম প্রতিশ্রুতিও দিয়েছিলেন। কিন্তু তারপর না বিজেপি না স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেউ-ই এই পরিবারের পাশে দাঁড়াননি। আজকে আবারও একবার প্রমাণিত হল যে বিজেপি ভন্ড রাজনীতি করে। বাংলায় লোক দেখানো রাজনীতি করে।” এছাড়াও তিনি আরও বলেন, “আজ এই পরিবারের এক সদস্য গীতা মাহালিকে রাজ্য সরকারের তরফ থেকে চাকরি দেওয়া হল। এর থেকে প্রমাণ হল যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা প্রতিশ্রুতি দেন না। তিনি যা বলেন তা করে দেখান।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন