নজরবন্দি ব্যুরোঃ সামনের বছর পুজোর ছুটির দিন নির্ধারিত করলো সরকার, সরকারি নির্দেশ, সরকারি কর্মীদের পুজোর ছূটি তৃতীয়া নয়, হবে ষষ্ঠী থেকে। আগামী বছর থেকে ১৪ দিনের জায়গা থেকে পুজোর ছুটি থাকবে ১৬ দিন। আগামী বছর ষষ্ঠীর দিন থেকে শুরু করে লক্ষ্মী পুজোর দু’দিন পর অর্থাৎ ২২ অক্টোবর পর্যন্ত চলবে ছুটি। গতকালই রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হয়েছে পুজোর ছুটির তালিকা। চলতি বছরে করোনা আবহের জন্য ছুটির আমেজ আলাদা করে নিতে পারেননি সরকারি কর্মীরা।
আরও পড়ুনঃ কোভিড টেস্ট করালেন গৌতম গম্ভীর। হোম আসোলেশনে রয়েছেন তিনি।


মহামারীর প্রকোপ যেমন নাজেহাল পরিস্থিতি রাজ্যবাসীর, তেমনই করোনার সাথে লড়াইয়ে দিন রাত এক করেছেন চিকিৎসক সহ সমস্ত স্বাস্থ্যকর্মীরা। পাশাপাশি পরিষেবা দিয়েছেন পুলিশকর্মীরা ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর বিক্রেতারা। সংক্রমণ রুখতে বছরে বেশির ভাগ সময় জাড়ি ছিল লকডাউন। উদ্দেশ্য একটাই, রাজ্যবাসীকে ভাইসের থেকে রক্ষা করা। ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন অনেকেই । তাঁদের মধ্যে রয়েছে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও পুলিশকর্মীরাও। অন্যদিকে, ভাইরাসের সাথে লড়াই করে সুস্থ হয়েও উঠেছেন অনেকেই।
এসামনের বছর পুজোর ছুটির দিন নির্ধারিত করলো সরকার,কটান কয়েকমাস লকডাউন চলার পর ধীরে ধীরে শুরু করা হয়েছে আনলক প্রক্রিয়া। ভাগে ভাগে অনেক ক্ষেত্রেই শিথিল করা হয়েছে লকডাউন। কিন্তু এখনও রাজ্যে চালু হয়নি স্কুল, কলেজ ও লোকাল ট্রেন পরিষেবা। বছরের বেশির ভাগ সময়টাই ঘরবন্দি হয়ে কাটাতে হয়েছে সকলকে। শুধু রাজ্য বা দেশ নয় গোটা বিশ্বকে এই চরম পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে। এখন সর্ব সাধারণে একটাই ভাবনা, যত তাড়াতাড়ি সম্ভব এই মহামারীর হাত থেকে মুক্তি পাওয়া।
একমাত্র তাহলেই আগামী বছরটা স্বাভাবিক ভাবে কাটবে। পুজোর আমেজ আবার আগের মতো উপভোগ করা যাবে। গতকাল, বৃহস্পতিবার, রাজ্য সরকারের তরফে নির্ধারিত পুজোর ছুটির তালিকা প্রকাশ্যে আসার পর জানা গেছে, ২০২১-এ বেশ কিছু সরকারি ছূটির দিন পড়েছে শনি ও রবিবার। তার মধ্যে, রবিবার পড়েছে দোলযাত্রা, মহাবীর জয়ন্তী, রবীন্দ্রজয়ন্তী ও স্বাধীনতা দিবস।


সামনের বছর পুজোর ছুটির দিন নির্ধারিত করলো সরকার, এবং শনিবার পড়েছে, নেতাজীর জন্মদিন, মে দিবস, গান্ধীজয়ন্তী, ভাইফোঁটা, ঈদ-উল-ফিতর ও বড়দিন। সেই কারণে ছুটির তাকিয়ায় একটু পরিবর্তন আনা হয়েছে। দোলযাত্রার পরের দিনটিও সরকারি ছুটি হিসাবে ঘোষণা করেছে রাজ্য। সরস্বতী পুজোতেও থাকবে ছুটি। ছট পুজোতে দুদিন ছুটি এবং কালীপুজোতেও অতিরিক্ত ছুটির দিন নির্ধারিত করেছে রাজ্য সরকার।







