ফের ভাঙনের আশঙ্কা কংগ্রেসে, গুলাম নবি আজাদের দল ছাড়া কি শুধু সময়ের অপেক্ষা?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বেশ কিছুদিন আগেই তিনি নাম লিখিয়েছেন বিক্ষুব্ধদের খাতায়। কংগ্রেসের বিদ্রোহী G-23 গ্রুপের অন্যতম হোতা তিনিই। যত দিন যাচ্ছে ততই বাড়ছে গুলাম নবি আজাদের কংগ্রেস ছাড়ার জল্পনা। কাশ্মীরের রাজনীতিতে গুঞ্জন, নবি সাহেব কংগ্রেস ছেড়ে নতুন দল গড়তে পারেন। এবার আজাদ নিজেই সেই জল্পনা যেন খানিকটা উসকে দিলেন। বলে দিলেন, এখনই নতুন দল গড়ার কোনও ইচ্ছা তাঁর নেই।

আরও পড়ুনঃ নাগাল্যান্ড ঘটনায় তদন্তের দাবী মমতার, স্বরাষ্ট্রমন্ত্রকের ভুমিকা নিয়ে প্রশ্ন রাহুলের

কিন্তু রাজনীতি সম্ভাবনার খেলা। সেখানে সবকিছুই হতে পারে। উল্লখ্য, বিগত কয়েকদিন ধরেই নিজের দলের বিরুদ্ধেই একাধিকবার গলা তুলতে দেখা গিয়েছে কংগ্রেস নেতা তথা রাজ্যসভার প্রাক্তন সাংসদ গুলাম নবি আজাদকে। দলের ভিতরে থেকেই তিনি কংগ্রেসের একাধিক কার্যপদ্ধতির কড়া সমালোচনা করেছেন বেশ কয়েকবার।

গুলাম নবি আজাদের দল ছাড়া কি শুধু সময়ের অপেক্ষা?
গুলাম নবি আজাদের দল ছাড়া কি শুধু সময়ের অপেক্ষা?

অন্যদিকে কংগ্রেস শিবিরও বেশ কিছুদিন ধরেই উপত্যকার এই নেতাকে এড়িয়ে চলাতেই স্বাচ্ছন্দ্য বোধ করছে। এমনকি গত মাসেই যখন জম্মু কাশ্মীরে গিয়ে একগুচ্ছ জনসভা করেছেন কংগ্রেসের শীর্ষ স্থানীয় নেতারা তখনও তাঁদের পাসে দেখা যায়নি গুলাম নবি আজাদকে। উল্লেখ্য, দিন কয়েক দিন আগেই গুলাম নবি আজাদ কংগ্রেসের শীর্ষ স্থানীয় নেতাদের আক্রমণ করে বলেছিলেন, ‘ইন্দিরা গান্ধি, রাজীব গান্ধিদের আমলে দলে সমালোচনার একটা জায়গা ছিল।

ফের ভাঙনের আশঙ্কা কংগ্রেসে, যে কোন সময় দল ছাড়তে পারেন এই কং নেতা 

আজকের শীর্ষ নেতৃত্ব একেবারেই সমালোচনা সহ্য করতে পারে না। কেউই নেতৃত্বকে চ্যালেঞ্চ করছে না। কিন্তু ইন্দিরাজি, রাজীবজির আমলে হয়তো আমি একটু বেশিই সুযোগ পেয়ে গিয়েছিলাম। আমি প্রশ্ন করতে পারতাম। কেউ তাতে আপত্তির কিছু দেখত না। কিন্তু আজকের নেতৃত্ব এগুলো নিয়ে আপত্তি করে।’ এরপেরেই তাঁর কংগ্রেস দল ত্যাগের জল্পনা আরও একবার মাথাচারা দিয়ে ওঠে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন