Rice Benefits: দু-বেলা ভাত খেয়েও রোগা হওয়া সম্ভব, শুধু মানতে হবে এই কয়েকটি টিপস

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ডায়েটের ক্ষেত্রে অনেকেই সবার আগে খাবারের তালিকা থেকে বাদ দেন ভাত। কিন্তু গবেষণা বলছে দু-বেলা ভাত (Rice Benefits) খেয়েও ওজন কমানো সম্ভব। শুধু কয়েকটা নিয়ম মানলেই কেল্লাফতে। তাহলেই আর বাদ দিতে হবে না ভাত (Diet With Rice)। দেখুন কী ভাবে খাবেন ভাত।

আরও পড়ুনঃ খালি পেটে নিয়মিত লেবু জল খাচ্ছেন? জানেন কি নিজের কত বড়ো বিপদ ঢাকছেন

একটা নির্দিষ্ট মাপের মধ্যে নিয়ে আসতে হবে খাওয়া। সেটা হতে পারে এক কাপ কিংবা দেড় কাপ (Rice Benefits)। যেটুকু ভাত (Diet With Rice)খাবেন, ঠিক সমপরিমাণ কাঁচা সবজির সালাড খেতে হবে। এই সালাডে শশা, টমেটো, বাঁধাকপি, গাজর এমন ভিটামিনযুক্ত রাখতে পারেন।

648

শুধু ভাত পরিমানে অল্প খেলেই চলবে না, শরীর সুস্থ রাখার জন্য দরকার ব্যায়ামও। বিশেষ কোনও এক্সারসাইজ নয় তবে শুরু করতে পারেন পুশ আপ, স্কোয়াট, লাঞ্জ জাতীয় ব্যায়াম দিয়ে। আবার ভাত ঘুম দেওয়া যাবে না। দুপুর বা রাতে ভাত খাওয়ার আধঘণ্টা পর ২০ থেকে ৩০ মিনিট হাঁটাহাঁটি করে নিতে হবে। তারপরেই বিশ্রাম বা ঘুম।

রাতে ভাত খেলেও খেতে হবে সামান্য। দিলের বেলা মেটাবলিজ়মের হার থাকে বেশি। ফলে হজম হয় তাড়াতাড়ি। সাদা ভাতের গ্লাইসেমিক ইনডেক্স বেশি হওয়া সত্ত্বেও তা রক্তে শর্করার পরিমাণ বাড়ায় না।

ভাতের সঙ্গে   (Rice Benefits) পদ হিসেবে আলু, বা আলুর তরকারি বাদ দিতে পারেন। তার বদলে বেশি পরিমাণে টাটকা সবজি ও শাক খেতে হবে। ডালও রাখতে পারেন। তবে ভাজাভুজি একেবারেই নয়।

দু-বেলা ভাত খেয়েও রোগা হওয়া সম্ভব, শুধু মানতে হবে এই কয়েকটি টিপস

188

বড় প্লেটে নয়, ছোট বাটিতে ভাত খাওয়া ভাল। যাঁরা বেশি ভাত খান, তাঁরা চামচে করেও খান। চামচে ভাত উঠবে অল্প ও একটা সময়ের পরে খেতে ক্লান্তি জন্মাবে। ভাত যদি খেতেই হয়, তবে রাইস কুকারে রান্না করা ভাত বা বসাভাত খাওয়া যাবে না। হাঁড়িতে ভাত করে ফ্যান ঝড়িয়ে সেই ভাত  (Rice Benefits)  খান। ওজনও কমবে থাকবে সুস্বাস্থ্যও।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর