৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যান পদে থাকছেন না রাজ চক্রবর্তী। জানা গিয়েছিল আগেই। এবার সামনে এল সেই শূন্যস্থান পূরণ করবেন কে! টলিপাড়ায় আগে থেকেই জল্পনা শোনা গিয়েছিল, সোমবার সন্ধ্যায় সেই জল্পনায় সিলমোহর পড়ল। এই বছর অর্থাৎ ৩০তম চলচ্চিত্র উৎসবের নতুন চেয়ারম্যান গৌতম ঘোষ! শুধু তাই নয় বাংলার নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এর উপরে এবার পার্টি দায়িত্ব।

তিনি এবার চলচ্চিত্র উৎসবের কো-চেয়ারম্যান হিসাবে কাজ করবেন। বিগত বছরগুলিতে নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সব সময়ের জন্য জড়িত আছেন চলচ্চিত্র উৎসবের সাথে। তার এই উপস্থিতি চলচ্চিত্র উৎসবের জুনিয়র কর্মকর্তারা কাজে সাহস পান। আর এবার তো তিনি সহকারি চেয়ারম্যান হিসেবে আরো জড়িয়ে গেলেন এই উৎসবের সাথে। প্রসেনজিতের এই পদ নিয়ে কথা বলতে গিয়ে তাঁর আপ্ত সহায়ক জানান, “বুম্বাদা চলচ্চিত্র উৎসবকে খুবই ভালোবাসেন। দীর্ঘদিন ধরেই তিনি এই উৎসবের সঙ্গে জড়িত। সাত দিন চলচ্চিত্র উৎসবে সময় থাকলে তিনি ৭ দিনই সেখানে অংশগ্রহণ করেন। ফলে তিনি যে পদে থাকুন না কেন এই উৎসবে তিনি ছিলেন আছেন এবং থাকবেন”।

গত বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন আগামী বছরের চলচ্চিত্র উৎসব হবে আরো জাঁকজমকপূর্ণ। আর এবার সেই দায়িত্ব পড়েছে পরিচালক গৌতম ঘোষ ও নায়ক অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের উপর। এবারের চলচ্চিত্র উৎসব শুরু হবে ডিসেম্বরের ৪ তারিখ থেকে। এবং চলবে ১১ তারিখ পর্যন্ত। প্রতিযোগিতায় অংশগ্রহণ করবার জন্য ৩১শে অক্টোবরের মধ্যে ছবি জমা দিতে হবে। এরপর আগামী ১৫ই নভেম্বর এই উৎসবে নির্বাচিত ছবিগুলি দেখানোর জন্য আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করা হবে।
উল্লেখ্য চলচ্চিত্র উৎসবের গত বছরের চেয়ারম্যান রাজ চক্রবর্তী এবছর আর এই পদে থাকতে রাজি হননি। তিনি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছিলেন এই পদে এবার নতুন কাউকে আনা হোক। রাজ্যের এই পদের না থাকা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল যে কোন মান অভিমানের কারণেই পথ ছাড়ছেন রাজ। কিন্তু পরিচালক নিজে সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দেন সেরকম কোনো ব্যাপার নয়।
চলচ্চিত্র উৎসবের নতুন চেয়ারম্যান গৌতম ঘোষ! নতুন ভূমিকায় প্রসেনজিৎ

দীর্ঘদিন ধরে তিনি এই পদে রয়েছেন ফলে অন্যদের কাজের সুযোগ করে দিতেই তিনি এই পথ থেকে সরে গিয়েছেন। তার পদে পরিচালক গৌতম ঘোষ এসেছেন শুনে আনন্দিত রাজ। তবে জানা গিয়েছে সরকারিভাবে ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে গৌতম ঘোষ তার নতুন ছবি নিয়ে রোমে গিয়েছেন। সেখানেই তার ছবির প্রিমিয়ার হবে বলে জানা গিয়েছে।



