গম্ভীরকে ছাঁটাই! শুধু সাদা বলের ক্রিকেটের কোচ থাকবেন গতি

আর গৌতম গম্ভীরে জাগায় হেড কোচে দায়িত্ব দেওয়া হতে পারে ভিভিএস লক্ষণকে।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

টেস্ট ক্রিকেটে ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হোয়াইট ওয়াশ হওয়ার পর কুছ গৌতম গম্ভীরের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। সর্বভারতীয় প্রথম শাড়ির এক সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী অস্ট্রেলিয়া সফরি গৌতম গম্ভীর এর কাছে শেষ সুযোগ। যদি অস্ট্রেলিয়ার কাছে টিম ইন্ডিয়া হেরে যাই তাহলে টেস্ট ক্রিকেটের কোচিং দায়িত্ব থেকে সরানো হবে গৌতম গম্ভীর কে।

তিনি শুধু থাকবেন সাদা বলের কোচ। আর গৌতম গম্ভীরে জাগায় হেড কোচে দায়িত্ব দেওয়া হতে পারে ভিভিএস লক্ষণকে। দীর্ঘদিন ধরেই ভারতীয় ক্রিকেটের কোচিং দলের সঙ্গে যুক্ত আছেন ভিভিএস। রাহুল দ্রাবিড়ের কোচিং করার সময়ও বিভিন্ন সময় তিনি ভারতীয় দলের কোচিংয়ের দায়িত্ব নিয়েছেন। বর্তমানে ভারতীয় টি-টোয়েন্টি দল সফর করছে দক্ষিণ আফ্রিকা।

সেখানে কোচের ভূমিকায় আছেন ভিভিএস লক্ষণ। যদিও ভারতের এই প্রাক্তন ক্রিকেটার জাতীয় ক্রিকেট একাডেমির এর দায়িত্ব পালন করছেন। গতকাল গৌতম গম্ভীর এবং অধিনায়ক রোহিত শর্মা কে নিয়ে বৈঠকে বসেছিলেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কর্তা ব্যক্তিরা। সেই বৈঠক নিয়ে নিউজিল্যান্ড সিরিজ নিয়ে বিশদে কথা হয়েছে বলে জানা গিয়েছে।

অনেক প্রশ্নের মুখে পড়তে হয়েছে কোচ এবং অধিনায়ককে। সূত্র মারফত জানা গিয়েছে কোচিং স্টাইল নিয়ে খুশি নন বোর্ডের কয়েকজন সদস্য। এছাড়াও অস্ট্রেলিয়া সফরে নিতিশ কুমার রেড্ডি এবং হর্ষিত রানাকে দলে নেওয়া নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে। সব মিলিয়ে অস্ট্রেলিয়া সফর হতে চলেছে গৌতম গম্ভীরের শেষ পরীক্ষার সফর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর