নজরবন্দি ব্যুরো: দরবার পরিবারে সুখবর। পুত্র সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী গওহর খান। সোশ্যাল মিডিয়ায় একথা নিজেই শেয়ার করেছেন তিনি। এই খবর প্রকাশ্যে আসতেই খুশির হাওয়া অভিনেত্রীজুটির অনুরাগীমহলে। ২০২০ সালে কোরিওগ্রাফার জায়েদ দরবারের সঙ্গে বিয়ে সারেন গওহর। তাঁদের জুটি বেশ জনপ্রিয়।
আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১২ মে, আজকের দিনের নানা ঘটনাবলী জেনে নিন


গতকাল (১১ মে) নিজেদের ইনস্টাগ্রামের মাধ্যমে গওহর এবং জায়েদ জানিয়েছেন তাঁদের পুত্রসন্তান গত ১০ মে পৃথিবীর আলো দেখেছে। যদিও সদ্যোজাতকে নিয়ে বেশি কিছু জানাননি তারকা দম্পতি। অভিনেত্রীর কিছু সহকর্মী, বন্ধু- মাহি ভিজ, সমীরা রেড্ডি, যুভিকা চৌধুরী, নবীনা বোলে, পাঙ্খুরি অবস্থি সহ অনেকেই এই পোস্টে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন।

গত মাসেই জায়েদ এবং গওহর ঘরোয়াভাবেই বেবি শাওয়ার অনুষ্ঠানের আয়োজন করেন। সেখানে আমন্ত্রিত ছিলেন মাহি ভিজ, ছোট পর্দার আরও এক জনপ্রিয় জুটি এবং হবু বাবা-মা গৌতম রোডে এবং পাঙ্খুরি অবস্থি সহ অনেকেই। বেবি শাওয়ারে গওহর সেজেছিলেন ফ্লোরাল গাউনে এবং জায়েদ পড়েছিলেন সাদা প্যান্ট-স্ট্রাইপ শার্ট।


![]()
২০২০ সালে লকডাউন চলাকালীন প্রথম পরিচয় গওহর ও জায়েদের। মাত্র কয়েকমাসের সম্পর্কের পর ওই বছরেই ২৫ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন দুজন। গত বছর ২২ ডিসেম্বর প্রেগনেন্সির খবর শেয়ার করেন তারকাজুটি। বিয়ের আড়াই বছরের মাথায় প্রথম সন্তান জন্ম দিলেন অভিনেত্রী।
সুখবর, পুত্র সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী








