CBI Police Station: রাজ্যে সিবিআই থানা তৈরির প্রয়োজন, মন্তব্য ক্ষুব্ধ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: রাজ্যে সিবিআই থানা তৈরির প্রয়োজন বলে মন্তব্য করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। চলতি সপ্তাহে প্রথমদিন এজলাসে বসেই বিস্ফোরক মন্তব্য করলেন বিচারপতি। বৃহস্পতিবার আলিপুরদুয়ার মহিলা সমবায় দুর্নীতি সংক্রান্ত মামলায় এই মন্তব্য করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। উত্তরবঙ্গ মহিলা ঋণদান সমিতির দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)

আরও পড়ুন: বড়দিনের বড় উপহার মমতার, জানুয়ারি থেকেই বাড়বে DA, ঘোষণা মুখ্যমন্ত্রীর

abhijit1

কিন্তু সিবিআইয়ের উপর মামলার চাপ তৈরি হওয়ায় রাজ্যের ১০ জন পুলিশ অফিসারকে ডেপুটেশনে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। একই সঙ্গে আদালত জানিয়েছিল, ওই মামলার তদন্তকারীদের উত্তরবঙ্গে (North Bengal) থাকা এবং যাতায়াতের বন্দোবস্ত করতে হবে রাজ্যকে। তদন্তের স্বার্থে ওই মামলায় রাজ্যের মুখ্যসচিবকে ওই নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

এই মামলার শুনানি চলাকালীন বিচারপতি গঙ্গোপাধ্যায় প্রশ্ন করেন, প্রায় ২ মাস হল মামলায় সিবিআই (CBI) তদন্তের নির্দেশ দিয়েছি। এখনো তদন্তে কোনও অগ্রগতি হল না কেন? জবাবে সিবিআইয়ের আইনজীবী বলেন, এই মামলার তদন্তে পুলিশ কোনও সহযোগিতা করছে না। এমনকী আদালতের নির্দেশও মানছে না।

রাজ্যে সিবিআই থানা তৈরির প্রয়োজন,মন্তব্য ক্ষুব্ধ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

cbi2

একথা শুনে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, রাজ্যে সিবিআই থানা (CBI police station) তৈরির সময় এসেছে। রাজ্যে অন্তত ৩ – ৪টি সিবিআই থানা তৈরির প্রয়োজন। মানুষ- থানা,আদালত ঘুরে ঘুরে হয়রান হচ্ছে। কিন্তু পুলিশ অভিযোগ জমা নিচ্ছে না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর