নজরবন্দি ব্যুরো: কামদুনি গণধর্ষণ ও খুন কাণ্ডে গোটা রাজ্যে শোরগোল! এই ঘটনায় ইতিমধ্যেই কলকাতা হাই কোর্টে রদ ফাঁসির সাজা ঘোষণা করা হয়েছে। আর ওই রায় নিয়েই বাংলাজুড়ে জোর তর্জা চলছে। এহেন পরিস্থিতিতে ফের খাস কলকাতায় গণধর্ষণের অভিযোগ উঠল। আর গণধর্ষণের ঘটনায় নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।
আরও পড়ুন: বেটিং অ্যাপ কেলেঙ্কারিতে ED-র নজর পড়তেই অসুস্থ রণবীর! একাই পৌঁছে গেলেন ক্লিনিকে
জানা গিয়েছে, নিউটাউনের এক তথ্যপ্রযুক্তি কর্মীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। জানা যাচ্ছে, মাদক দ্রব্য পান করিয়ে ওই কর্মীকে গণধর্ষণ করা হয় বলেই অভিযোগ তোলা হচ্ছে। ইতিমধ্যেই এই গণধর্ষণের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নিউটাউনের সাপুরজি আবাসনে।

অভিযোগ, নিউটাউনের সাপুরজি আবাসনে শুক্রবার রাতে একটি পার্টি ছিল। আর সেই পার্টিতেই বন্ধুদের সঙ্গে গেছিলেন ওই তথ্যপ্রযুক্তি কর্মী। শুধুতাই নয়, ওই পার্টিতে গিয়ে বন্ধুদের সঙ্গে মদ্যপান করেন ওই কর্মী। অভিযোগ, মদ্যপ অবস্থাতেই ওই তরুণীকে গণধর্ষণ করা হয়। এরপরে শনিবার সকালে টেকনো সিটি থানায় অভিযোগ দায়ের করেন ওই তরুণী। পাশাপাশি টেকনো সিটি থানায় ওই তরুণীর বয়ান রেকর্ড করা হয়েছে।

তরুণীর অভিযোগ পেয়ে তৎপর হয় টেকনো সিটি থানাযর পুলিশ। তদন্তে নেমেই গণঘর্ষণের ঘটনায় তিন আইটি কর্মীকে গ্রেফতার করে পুলিশ। সূত্রের খবর, ধৃতরা প্রত্যেকে একে অপরের পূর্বপরিচিত। অভিযুক্তরা হল কৃষ্ণলাল রায়, জয়কিম এবং রাহুল সরকার। ধৃতদের মধ্যে একজনকে এন্টালি এবং অপর দুজনকে নিউটাউন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। নির্যাতিতা তরুণী এবং ধৃতরা একই সংস্থার কর্মী। এই ঘটনায় তরুণীর অভিযোগ, চেনা পরিচিতির সুযোগেই ওই যুবকেরা তাঁকে গণধর্ষণ করেছে।
খাস কলকাতায় তথ্যপ্রযুক্তি কর্মীকে গণধর্ষণের অভিযোগ, তদন্তে নেমেই তিন আইটি কর্মীকে গ্রেফতার




