Gang Rape: দেবীপক্ষে বাংলায় গণধর্ষণের শিকার যুবতী, গোপনাঙ্গে লঙ্কার গুড়ো, মুখে অ্যাসিড ঢেলে খুন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: দেবীপক্ষের আগমন ঘটে গিয়েছে। কদিন পরেই মায়ের বরণ। এমন সময়েই বাংলায় ফের এক নারী নির্যাতনের ঘটনা চাঞ্চল্য ছড়াল। যুবতীকে গণধর্ষণের পর তাঁর সঙ্গে চলে অকথ্য নির্যাতন। যার বর্ণনা দিতে গেলেও গা শিউরে উঠবে। ঘটনাটি ঘটেছে মালদহে। রবিবার ঝোপের মধ্যে থেকে ওই যুবতীর মৃতদেহ উদ্ধার হয়।

আরও পড়ুন: পুজোর আগেই বিধানসভায় একদিনের বিশেষ অধিবেশন, কোন কোন বিষয়ে আলোচনা হবে?

জানা গিয়েছে, রবিবার সকালে ঝোপের মধ্যে বীভৎস অবস্থায় মহিলাকে দেখতে পান এলাকাবাসীরা। দ্রুত খবর দেওয়া হয় মালদার হরিশ্চন্দ্রপুর থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নগ্ন অবস্থায় মৃতদেহ উদ্ধার করে। তবে মৃতার জামাকাপড় ঘটনাস্থলেই পড়েছিল। দেহের পাশেই ছড়িয়ে ছিটিয়ে ছিল বেশকিছু ব্যবহৃত কন্ডোম, ধারাল ছুরি ও লঙ্কার গুঁড়ো। নির্যাতিতাকে টেনে হিঁচড়ে ঝোপের মধ্যে নামানো হয়েছে তার প্রমাণ পাওয়া গিয়েছে। রাস্তা থেকে ওই ঝোপের মধ্যে যাওয়ার চিহ্ন রয়েছে।

দেবীপক্ষে বাংলায় গণধর্ষণের শিকার যুবতী, গোপনাঙ্গে লঙ্কার গুড়ো, মুখে অ্যাসিড ঢেলে খুন

সূত্র মারফত আরও জানা যায়, নির্যাতিতার গোপনাঙ্গে লঙ্কার গুঁড়ো দেওয়া হয়েছে। মুখে অ্যাসিড ঢালা হয়েছে। এমনকি অ্যাসিডের পরিমাণ এতটাই বেশি যে আশে পাশের ঘাসগুলিও পুড়ে গিয়েছে। পুলিশ এই নৃশংস ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিক অনুমান, নির্যাতিতার বয়স ৩০-এর কাছাকাছি হবে। তাঁকে গণধর্ষণের পর খুন করা হয়েছে। এছাড়া লঙ্কার গুঁড়ো শরীরে ছিটিয়ে নির্যাতন করা হয়েছে বলেও দাবি।

দেবীপক্ষে বাংলায় গণধর্ষণের শিকার যুবতী, গোপনাঙ্গে লঙ্কার গুড়ো, মুখে অ্যাসিড ঢেলে খুন

মুখে অ্যাসিড ঢেলে দেওয়ার কারণে দেহের শনাক্তকরণ দ্রুত করা যাচ্ছে না। তাঁর নাম, পরিচয় জানা যায়নি। অন্যদিকে আরও একটি সন্দেহ দানা বাঁধছে। যে এলাকায় দেহটি উদ্ধার হয়েছে সেটি বিহার-বাংলা সীমান্তবর্তী। পুলিশের অনুমান, বিহারে খুন করে দেহ ফেলে দেওয়া হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের খোঁজ করছে পুলিশ।

দেবীপক্ষে বাংলায় গণধর্ষণের শিকার যুবতী, গোপনাঙ্গে লঙ্কার গুড়ো, মুখে অ্যাসিড ঢেলে খুন

দেবীপক্ষে বাংলায় গণধর্ষণের শিকার যুবতী, গোপনাঙ্গে লঙ্কার গুড়ো, মুখে অ্যাসিড ঢেলে খুন
দেবীপক্ষে বাংলায় গণধর্ষণের শিকার যুবতী, গোপনাঙ্গে লঙ্কার গুড়ো, মুখে অ্যাসিড ঢেলে খুন

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত