G20 সম্মেলন ঘিরে জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলার আশঙ্কা, বৈঠক বয়কটের ডাক পাকিস্তানের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: জম্মু-কাশ্মীরের শ্রীনগরে আয়োজিত হতে চলেছে জি ২০ সম্মেলনের পর্যটন সংক্রান্ত বৈঠক। কাশ্মীরে এই বৈঠক নিয়ে আপত্তি জানিয়েছে চীন এবং পাকিস্তান। যদিও দুই দেশের আপত্তি উড়িয়ে কাশ্মীরে জি ২০ সম্মেলনের পর্যটন বৈঠকের সূচি ঘোষণা করল ভারত। এই সম্মেলনে জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে। তাই আগে থেকেই নিরাপত্তা বাড়ানো হল।

আরও পড়ুন: জামিন পেলেন ইমরান খান, উৎসবে মেতেছেন পিটিআই সমর্থকরা

জম্মু-কাশ্মীরে জি ২০ সম্মেলনের আয়োজন বসতে চলেছে। এইসময় জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে। সরকারি ভবন, সেনা জওয়ানের উপর জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই হাই অ্যালার্ট জারি হয়েছে। সূত্রে খবর, লস্কর-ই-তৈবার জঙ্গিরা শ্রীনগরে হামলা চালানোর উদ্দেশে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ঢোকার চেষ্টা করছে। পাশাপাশি পুঞ্চ ও রাজৌরি সেক্টর দিয়ে জঙ্গিরা কাশ্মীরে ঢোকার চেষ্টা করতে পারে বলে সতর্ক করা হয়েছে।

G20 সম্মেলন ঘিরে জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলার আশঙ্কা, বাড়ছে নিরাপত্তা
G20 সম্মেলন ঘিরে জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলার আশঙ্কা, বাড়ছে নিরাপত্তা

শ্রীনগরের নিরাপত্তা বাড়ানো হয়েছে। জি ২০ সম্মেলনের বৈঠক চলাকালীন নিরাপত্তা আরও কয়েকগুণ বাড়ানো হবে। এই বৈঠক নিয়ে আপত্তি জানিয়েছিল পাকিস্তান ও চীন। জি ২০ অন্তর্ভুক্ত দেশগুলিকে চিঠি লিখে বৈঠক বয়কটের ডাক দিয়েছে পাকিস্তান। যদিও তাদের আপত্তিকে গুরুত্ব দিতে নারাজ ভারত। ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে পর্যটন বৈঠকের সূচি। তবে কাশ্মীরের পরিস্থিতি বিভিন্ন দেশের সামনে তুলে ধরতে সেনা জওয়ান ও সরকারি ভবনে হামলা হতে পারে বলে আশঙ্কা।

G20 সম্মেলন ঘিরে জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলার আশঙ্কা, বাড়ছে নিরাপত্তা

গত কয়েক সপ্তাহে কাশ্মীরের বিভিন্ন প্রান্তে একাধিক হামলা চালিয়েছে জঙ্গিরা। নিহত হয়েছেন বেশ কয়েকজন জওয়ান। গত ২০ এপ্রিল পুঞ্চে সেনার কনভয়ে হামলায় ৫ জওয়ানের মৃত্যু হয়েছে। কয়েকদিন আগেই কাশ্মীরের রাজৌরি সেক্টরে জঙ্গিদের বিস্ফোরণে পাঁচ জওয়ানের মৃত্যু হয়।

G20 সম্মেলন ঘিরে জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলার আশঙ্কা, বাড়ছে নিরাপত্তা

G20 সম্মেলন ঘিরে জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলার আশঙ্কা, বাড়ছে নিরাপত্তা
G20 সম্মেলন ঘিরে জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলার আশঙ্কা, বাড়ছে নিরাপত্তা

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন