নজরবন্দি ব্যুরোঃ প্রয়াত দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেতা জি মারিমুথু। হৃদরোগ জনিত কারনে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়েস হয়েছিল ৫৮ বছর। তাকে জনপ্রিয় দক্ষিনী ছবির অভিনেতা রজনীকান্তের ‘জেলার’ ছবিতে দেখা গিয়েছিল। সেই ছবি থেকেই তিনি বেশ পরিচিতি পেয়েছিলেন।
আরও পড়ুনঃ অভিনয় থেকে বিরতির পর এবার রাজনীতিতে পা দিচ্ছেন সামান্থা!


যানা যায় মৃত্যুর সময় তিনি তাঁর শো, এথিরনীচলের ডাবিং করছিলেন। সেই সময়ই তিনি আচমকা অসুস্থ হয়েপড়েন। এরপর তাকে সকলে মিলে তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে গেলেও তাকে বাঁচানো সম্ভব হয়না। সেখানেই তাকে মৃত ঘোষণা করে দেওয়া হয়।

তিনি মুলত ইউটিউবের জন্য জনপ্রিয়। এছাড়াও তিনি নানান সিনেমাতে কাজ করেছেন । সেখানে তার কাজ বেশ প্রশংসা পেয়েছিল। রেড স্যান্ডেল উড ছবিতে তার অভিনয় ছিল দেখার মত। জেলার ছবির কথা তো সকলেরই যানা। তিনি মুলত এই ছবি থেকে জনপ্রিয়তা পেয়েছিলেন।


প্রয়াত দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেতা ও পরিচালক জি মারিমুথু, সকলেই মর্মাহত

জি মারিমুথুর পরিবারে দুই সন্তান রয়েছে। তিনি তার স্ত্রী এবং দুই সন্তান একই পরিবারে থাকতেন। তার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রজনীকান্ত। তার অকালপ্রয়ানে সকলেই মর্মাহত।








