নজরবন্দি ব্যুরো: দেড় বছর পর অবশেষে রাজ্য সরকারের নির্দেশে খুলল পশ্চিমবঙ্গের স্কুল এবং কলেজ। এতদিন পর স্কুল খোলা নিয়ে রাজ্যের ছাত্র-ছাত্রী এবং শিক্ষকদের মধ্যে ছিল আনন্দ। রাজ্যের বিভিন্ন স্কুলে ছাত্র-ছাত্রীদের প্রথম স্কুল খোলা জন্য বিভিন্ন রকম অভ্যর্থনা ব্যবস্থা করা হয়।
আরও পড়ুনঃ দশ হাজারের নীচে কোভিড সংক্রমণ, আপাতত স্বস্তিতে ভারত
আর এই সবের মধ্যেই একটা অন্যরকম ছবি দেখা গেল কলকাতার জি ডি বিড়লা স্কুলে। স্কুল খোলার প্রথম দিনে বকেয়া টাকার দাবিতে আন্দোলন শুরু করলেন জিডি বিড়লা স্কুলের শিক্ষকরা। হাতে ব্যানার পোস্টার নিয়ে বিক্ষোবে সামিল হলেন তাঁরা।
পোস্টারে লেখা ফ্রিজ না দেওয়ার অজুহাত দেখিয়ে আমাদের পাওনা টাকা আটকানো চলবে না আমাদের সুবিচার চাই। স্কুলের বিক্ষোভরত এক অশিক্ষক কর্মী সংবাদ মাধ্যমকে জানান, ‘ আমাদের বক্তব্য আমাদের প্রাপ্য যা টাকা তা ফিরিয়ে দেওয়া হোক।‘
উল্লেখ্য করোনা আবহে ২০২০ সালের অক্টোবর মাসে চাকরি হারা হন অশোকা হল গ্রুপ অফ স্কুলসের ১১০ জন। যেখানে শিক্ষাকর্মী, শিক্ষক, অশিক্ষক কর্মী থেকে প্রত্যেকে ছিলেন। ২০-৩০ বছর যাঁরা কাজ করেছেন, তাঁদেরও বরখাস্ত করে স্কুল কর্তৃপক্ষ।
স্কুল খোলার প্রথম দিনেই বিক্ষোভ, বকেয়া টাকার দাবিতে শিক্ষকদের আন্দোলন জি ডি বিড়লাতে
বিক্ষোভকারীদের অভিযোগ, তাঁরা না পেয়েছেন পাওনা টাকা, না পেয়েছেন নোটিস পিরিয়ড। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তাঁরা। আজ জিডি বিড়লায় পুনরায় কাজ ও বেতনের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা।



