চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকার প্রতারণা। গ্রেফতার অভিযুক্ত।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

কুশল দাসগুপ্ত, শিলিগুড়িঃ চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকার প্রতারণা। রাজ্যে কর্মহীনতার অন্ধকারে ডুবেছেন লক্ষ লক্ষ কর্মপ্রার্থী। আর তারই ফায়দা নিতে ব্যাস্ত একাধিক দুষ্কৃতী। এমনই একজন কে গ্রেফতার করল পুলিশ। এবং পুলিশি জেরার সামনে তিনি নিজের অপরাধ কবুল করলেন। ঘটনাস্থল শিলিগুড়ি। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশের বড় সাফল্য। গ্রেফতার কমল দাস।

আরও পড়ুনঃ SSC নিয়োগ এবং তৃণমূল। অপরিনত দেবাংশুর ড্যামেজ কন্ট্রোলে নামলেন পরিনত কুনাল!

মালদার মির্জাপুরের বাসিন্দা কমল রায় রেলের চাকরি দেওয়ার নাম করে বেশ কয়েক জনের কাছ থেকে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নিয়েছিল কিছুদিন আগে বলে অভিযোগ। রবিবার নিউ জলপাইগুড়ি থানার পুলিশের কাছে এক প্রতারিত যুবক নিউ জলপাইগুড়ি থানার পুলিশকে এসে জানায় মালদার কমল দাস শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি থানা এলাকায় গা ঢাকা দিয়েছে। এরপর নিউ জলপাইগুড়ি থানার পুলিশকে সাথে নিয়ে ওই প্রতারিত যুবক পৌঁছায় কমল দাসের ভাড়া বাড়িতে। কমল দাসের বিরুদ্ধে মালদায় বেশ কয়েকজন যুবক এর কাছ থেকে প্রচুর টাকা রেলে চাকরি দেওয়ার নাম করে নেওয়ার অভিযোগ রয়েছে বলে জানতে পেরেছে পুলিশ।

পাশাপাশি এই প্রতারিত যুবক নিউ জলপাইগুড়ি থানার পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করে। কমল দাসকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ জানতে পেরেছে কলকাতার আরেকজনের নাম। অভিযুক্ত কমল দাস পুলিশের জেরায় জানিয়েছে কলকাতার ওই ব্যক্তিকে তিনি ২২ লক্ষ টাকা পাঠিয়েছেন। বেকার যুবকদের কে রেলে চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা অভিযুক্ত কলকাতার এই ব্যক্তিকে পাঠিয়ে কমিশন পেতেন তিনি। মালদায় কয়েক লক্ষ টাকা প্রতারণা করার পর অভিযুক্ত কমল শিলিগুড়িতে গা ঢাকা দিয়েছিল।

চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকার প্রতারণা। অবশেষে এক প্রতারিত যুবকের নজরে পড়ে যায় কমল। এরপরই নিউ জলপাইগুড়ি থানার পুলিশকে লিখিত অভিযোগ জানিয়ে তাকে পুলিশের হাতে তুলে দেয় অভিযোগকারী। অভিযুক্ত কমল কে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে। তাকে পুনরায় পুলিশ হেফাজতে নিয়ে এই চক্রের বাকীদের কাছে পৌঁছানোর চেষ্টা চালাচ্ছে পুলিশ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন