Gobindra Chandra Naskar: প্রয়াত প্রাক্তন সাংসদ গোবিন্দ চন্দ্র নস্কর, শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী গোবিন্দ চন্দ্র নস্কর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। বার্ধক্য জনিত অসুস্থতা নিয়ে গত দেড়মাস ধরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। শুক্রবার রাত ৮টা ৫৫ মিনিট নাগাদ মৃত্যু হয় তাঁর। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

আরও পড়ুন: নিয়োগের নামে টাকা নিয়েছিলেন বিজেপি বিধায়ক, থানায় অভিযোগ দায়ের

গত দেড়মাস ধরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী গোবিন্দ নস্কর। বার্ধক্য জনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে দক্ষিণ ২৪ পরগনা জেলা তৃণমূলের সভাপতি ছিলেন। দলের টিকিটে লোকসভা ভোটে দাঁড়িয়ে জয়লাভও করেন। ২০০৯ সালে বনগাঁ লোকসভা কেন্দ্র থেকে সাংসদ হন গোবিন্দ নস্কর। এরপর ২০১৬ সালে বাসন্তী বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন।

প্রয়াত হলেন তৃণমূলের প্রাক্তন সাংসদ গোবিন্দ চন্দ্র নস্কর, শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী
প্রয়াত প্রাক্তন সাংসদ গোবিন্দ চন্দ্র নস্কর, শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী

প্রয়াত প্রাক্তন সাংসদ গোবিন্দ চন্দ্র নস্কর, শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী

Untitled 4 copy

তৃণমূলের টিকিটে দাঁড়িয়ে তিনি জয়লাভ করেন। ১৯৭১ সালে ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে জিতে প্রথম বার বিধায়ক হয়েছিলেন গোবিন্দ নস্কর। সে বার কংগ্রেসের টিকিটে ভোটে দাঁড়িয়ে জিতেছিলেন। সিদ্ধার্থ শঙ্কর রায়ের মন্ত্রিসভায় শিক্ষা ও স্বাস্থ্য দফতরের মন্ত্রিত্বের দায়িত্ব সামলেছেন তিনি। বর্তমানে জয়নগরের তৃণমূল সাংসদ প্রতিমা নস্কর তাঁরই মেয়ে। তিনি তাঁর বাবার মৃত্যুতে বলেন, ‘বিরাট ক্ষতি হয়ে গেল, উনি নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন দীর্ঘদিন।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর