মারা গেলেন প্রাক্তন সমাজবাদী পার্টির নেতা অমর সিং।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মারা গেলেন প্রাক্তন সমাজবাদী পার্টি বা সপা নেতা তথা রাজ্যসভার সাংসদ অমর সিং। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৪ বছর। যকৃত্‍ বা কিডনিজনিত সমস্যায় ২০১৩ থেকেই ভুগছিলেন তিনি। গত মার্চে সিঙ্গাপুরে গিয়ে অস্ত্রোপচারও করিয়েছিলেন এককালে রাজনৈতিক মহলের এই দোর্দণ্ডপ্রতাপ নেতা।

আরও পড়ুনঃ এবার ট্রাম্পের দেশে বন্ধ হল টিক-টক

শনিবার হাসপাতালের আইসিইউ-তে মৃত্যু হয় তাঁর। আজ শনিবার সকালেও ট্যুইট করে ঈদের শুভেচ্ছা জানিয়ে ছিলেন এবং বালগঙ্গাধর তিলকের জন্মদিনে শ্রদ্ধা জ্ঞাপন করেছিলেন। তারপর সময় গড়াতে নিজেই চলে গেলেন অতীতের পাতায়। ওই সময় একটি ভিডিও ট্যুইট করে দেশের মানুষকে অনুরোধ করেছিলেন করোনার বিরুদ্ধে লড়াইয়ে প্রধানমন্ত্রীর পাশে থাকার জন্য।

অমর সিংয়ের মৃত্যুতে একজন বর্ণময় ব্যক্তিত্বকে হারাল ভারতীয় রাজনীতি। রাজনীতিবিদ হিসাবে তিনি জনপ্রিয় ছিলেন। তবে সমাজবাদী পার্টি ছাড়ার পর তাঁর রাজনৈতিক গ্রাফ ছিল নিম্নমুখী। সমাজবাদী পার্টি ত্যাগ করার পরে তিনি নিজের রাজনৈতিক দল তৈরি করেছিলেন। কিন্তু তা আদতে দাঁড়ায়নি। ২১শতকের প্রথম দশকে দেশের প্রথম সারির নেতাদের মধ্যেই ছিলেন তিনি।

দলের মাথা মুলায়ম সিং যাদবের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা রাজনৈতিক মহলে সুবিদিত ছিল। ২০১০ সালে দিনি দলীয় পদ থেকে পদত্যাগ করেন। দল থেকেও বহিস্কার করা হয় তাঁকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত